News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার নিখোঁজ ২৪ কিশোর ও যুবক, সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা পুলিশ সুপার
Image

অরুণাচল প্রদেশ থেকে উদ্ধার নিখোঁজ ২৪ কিশোর ও যুবক, সাংবাদিক সম্মেলনে জানালেন জেলা পুলিশ সুপার

আগরতলা, ২৫ ডিসেম্বর :
চন্ডীপুর বিধানসভা এলাকা থেকে নিখোঁজ হওয়া ২৪ জন কিশোর ও যুবককে অরুণাচল প্রদেশ থেকে সুরক্ষিতভাবে উদ্ধারের ঘটনায় স্বস্তির হাওয়া ঊনকোটি জেলায়। আজ এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর।

পুলিশ সুপার সুধাম্বিকা আর জানান, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কৈলাসহর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গেই বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে তদন্ত শুরু করা হয়। দ্রুত একটি এফআইআর রুজু করে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়।

প্রযুক্তিগত নজরদারি এবং মোবাইল ফোন লোকেশন ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায়, নিখোঁজদের দলটি অরুণাচল প্রদেশের সিয়াং জেলার বেলং থানার এলাকায় রয়েছে।

এই তথ্যের ভিত্তিতে ঊনকোটি জেলা পুলিশ অরুণাচল প্রদেশ পুলিশের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। পুলিশ সুপার জানান, ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধানকর (আইপিএস) এবং অরুণাচল প্রদেশের ডিজিপি আনন্দ মোহন (আইপিএস)-এর সরাসরি সমন্বয়ে অত্যন্ত সুচারুভাবে এই অভিযান সম্পন্ন হয়।

এই আন্তঃরাজ্য সহযোগিতার ফলেই অরুণাচল প্রদেশ পুলিশ ২৪ জন নিখোঁজ কিশোর-কিশোরী ও যুবককে নিরাপদে খুঁজে বার করে উদ্ধার করতে সক্ষম হয়। বর্তমানে তারা পুলিশি নিরাপত্তায় রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, ২৬ ডিসেম্বর একটি পুলিশ দল অরুণাচলে রওনা দেবে এবং দ্রুততম সময়ের মধ্যে উদ্ধারকৃতদের ত্রিপুরায় ফিরিয়ে আনা হবে।

ঊনকোটি জেলা পুলিশের এই সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। সামাজিক মাধ্যমেও পুলিশের দ্রুততা ও আন্তঃরাজ্য সমন্বয়ের ভূয়সী প্রশংসা করা হচ্ছে। নিখোঁজদের নিরাপদ উদ্ধারের খবরে গোটা জেলাজুড়ে স্বস্তির আবহ তৈরি হয়েছে।

Releated Posts

রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন ও দক্ষতা উন্নয়ন কেন্দ্র স্থাপনের দাবি সাংসদ রাজীবের

নয়াদিল্লি, ২৯ জুলাই: রাজ্যসভায় ত্রিপুরার জনজাতি যুব সমাজের ক্ষমতায়ন এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আবাসিক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

বিশ্ব হেপাটাইটিস দিবস উদযাপন অনুষ্ঠানের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী হেপাটাইটিস নির্মূল করতে জনসচেতনতা আরও বাড়াতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের মানুষদের সুস্থ রাখাই রাজ্য সরকারের লক্ষ্য। হেপাটাইটিস রোগ নির্মূল করতে জনসচেতনতা বাড়ানোর…

ByByReshmi Debnath Jul 28, 2026

এডিসিতে নিয়োগ ও আর্থিক লেনদেন নিয়ে অনিয়মের অভিযোগ গণমুক্তি পরিষদের, শিলংয়ে বাড়ি লিজ নিয়ে প্রশ্ন রাধাচরণ দেববর্মার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: তিপ্রা মথা পরিচালিত টিটিএএডিসি-এর প্রশাসনিক কার্যকলাপ নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ তুলল গণমুক্তি পরিষদ।…

ByByReshmi Debnath Jul 28, 2026

গুরু রবিদাসের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে ‘সম্প্রীতি সংকল্প অভিযান’-এর সূচনা, আট মাসব্যাপী কর্মসূচির ঘোষণা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই: সন্ত শিরোমণি শ্রী গুরু রবিদাস মহারাজের ৬৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে দেশব্যাপী ‘সম্প্রীতি সংকল্প অভিযান’…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top