News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বন্যায় ভেঙে যাওয়া ঝুলন্ত সেতু এখনও নির্মাণ হয়নি, চরম দুর্ভোগে জিরতলী ও উত্তর সোনাইছড়ির বাসিন্দারা
Image

বন্যায় ভেঙে যাওয়া ঝুলন্ত সেতু এখনও নির্মাণ হয়নি, চরম দুর্ভোগে জিরতলী ও উত্তর সোনাইছড়ির বাসিন্দারা

আগরতলা, ২৪ ডিসেম্বর: দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন বিলোনিয়া মহকুমার অন্তর্গত বিলোনিয়া শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত জিরতলী ও উত্তর সোনাইছড়ি এলাকার মানুষজন। যাতায়াতের প্রধান ভরসা ছিল এই দুই এলাকার মাঝ দিয়ে বয়ে যাওয়া মুহুরি নদীর উপর নির্মিত একটি ঝুলন্ত সেতু।

এই সেতুর মাধ্যমেই প্রতিদিন যাতায়াত করতেন ছাত্রছাত্রী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ মানুষ। কিন্তু ২০২৪ সালের প্রবল বন্যায় মুহুরি নদীর তীব্র স্রোতে সেই ঝুলন্ত সেতুটি সম্পূর্ণভাবে ভেসে যায়। এরপর কেটে গেছে দীর্ঘ এক বছরেরও বেশি সময়, অথচ এখনও পর্যন্ত নতুন সেতু নির্মাণের কোনও দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

সেতু না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছে স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী, কৃষক ও শ্রমজীবী মানুষরা। বাধ্য হয়ে নিত্যদিন কৃষিপণ্য নিয়ে এবং জীবনের ঝুঁকি নিয়ে নদীর জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে তাদের। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।
এলাকাবাসীদের অভিযোগ, একাধিকবার প্রশাসনের কাছে আবেদন জানানো হলেও আজ পর্যন্ত কোনও স্থায়ী সমাধান মেলেনি। দ্রুত ঝুলন্ত সেতু পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন জিরতলী ও উত্তর সোনাইছড়ি এলাকার বাসিন্দারা।

Releated Posts

এমবিবি বিমানবন্দরের বাইরে যাত্রী হয়রানির ঘটনায় দুই অটোচালক গ্রেপ্তার

আগরতলা, ২৮ জুলাই: আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরের বাইরে এক মহিলা যাত্রী ও তাঁর পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: মূলধন বাজারে প্রবেশের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির এক অধ্যায়ের সূচনা করে আজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সাথে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top