News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে গাঁজা বাগান ধ্বংস, শুকনো গাঁজা ও জল পাম্প মেশিন উদ্ধার
Image

বিশালগড়ে গাঁজা বাগান ধ্বংস, শুকনো গাঁজা ও জল পাম্প মেশিন উদ্ধার

আগরতলা, ২৪ ডিসেম্বর : বিশালগড় থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে এন.সি নগর কানো নমঃ দাসপাড়া এলাকায় এক বাড়িতে অভিযান চালায়। অভিযানে পুলিশ ৩০ হাজার গাঁজা বাগান ধ্বংস করে এবং বাড়ি থেকে ২৬ কেজি শুকনো গাঁজা ও জল পাম্প মেশিন উদ্ধার করে।

এই অভিযানে উপস্থিত ছিলেন বিশালগড় মহকুমার এসডিপিও বিকাশ সিন্থিয়া, থানার ওসি বিজয় দাস, ডি.সি.এম প্রসেনজিৎ দাস সহ বিশালগড় থানার পুলিশ ও টিএসআর জওয়ানরা।

তবে পুলিশের অভিযানের আগেই গাঁজা কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে অভিযানে গাঁজা চাষ ও কারবারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। পুলিশের এই অভিযানে গাঁজা বাগান ধ্বংস হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত চলছে এবং গাঁজা কারবারিদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।

Releated Posts

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top