আগরতলা, ৫ ডিসেম্বর: মোহনপুরের জগৎপুরের গোবর্ধন পাড়ায় নেশাগ্রস্ত প্রতিবেশীর হামলায় গুরুতরভাবে আহত হয় এক স্কুল পড়ুয়া ছাত্র ও তার মা। ঘটনাটি ঘটে শুক্রবার সকালবেলা।
আহত ছাত্রের নাম দেবরাজ দেবনাথ (দ্বাদশ শ্রেণীর ছাত্র)। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী দীপক সূত্রধর নামের ওই যুবক দীর্ঘদিন ধরেই নেশাগ্রস্ত অবস্থায় প্রতিবেশীদের উত্ত্যক্ত করে আসছিল। শুক্রবার সকালেও সে বকাবকি শুরু করলে দেবরাজ ও তার মা আলপনা দেবনাথ ঘর থেকে বেরিয়ে আসেন। অভিযোগ, তখনই দীপক ধারালো দা নিয়ে তাদের বাড়িতে ঢুকে মা–ছেলেকে এলোপাথাড়ি কোপাতে থাকে।
দেবরাজের কাঁধ ও হাতে গভীর কোপের আঘাত লাগে। আহত হন তার মা আলপনা দেবনাথও। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে হামলাকারী দীপককে আটক করে গণধোলাই দেন।
পরবর্তীতে আহত মা–ছেলেসহ দীপক সূত্রধরকে স্থানীয়রা মোহনপুর কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। খবর পেয়ে সিধাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীপক সূত্রধরকে আটক করে।
স্থানীয় মানুষের অভিযোগ—দীপক সূত্রধর নেশার ঘোরে প্রায়ই এলাকায় তাণ্ডব চালায় ও আতঙ্ক সৃষ্টি করে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

মোহনপুরে নেশাগ্রস্ত যুবকের ধারালো দায়ের কোপে আহত স্কুলছাত্র ও তার মা
Releated Posts
মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ত্রিপুরায় মেগা স্কুল মনিটরিং অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যের শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…
বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভে সামিলবিদ্যুৎ গ্রাহক ও বিদ্যুৎ কর্মচারী কল্যাণ সমিতি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রতিবাদে বিদ্যুৎ ভবনের সামনে বিক্ষোভ আন্দোলন কর্মসূচি পালন করে বিদ্যুৎ…
রাধাকিশোর নগরে লিকুইড নাইট্রোজেন উৎপাদন কেন্দ্র ও নতুন অফিস ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: রাজ্যে প্রাণিসম্পদ উন্নয়ন এবং কৃত্রিম প্রজনন পরিষেবাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার…
বিশেষভাবে সক্ষম কিশোরীকে একাধিকবার ধর্ষণ, কোনাবন সীমান্ত এলাকা থেকে গ্রেফতার পঞ্চাশোর্ধ অভিযুক্ত
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানার অন্তর্গত কোনাবন হরিহরদোলা সীমান্ত এলাকায় এক বিশেষভাবে সক্ষম…

















