News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দমকলের গাফিলতিতে আগুনে পুড়ে ছাই রান্না ঘর, ক্ষোভ
Image

দমকলের গাফিলতিতে আগুনে পুড়ে ছাই রান্না ঘর, ক্ষোভ

আগরতলা, ৫ ডিসেম্বর: বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে মেলাঘর কলম ক্ষেত ২ নম্বর ওয়ার্ডের মধ্যপাড়া এলাকায় একটি বাড়ির রান্নাঘরে। আগুনের তীব্রতা দ্রুত বাড়তে থাকায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দমকল বিভাগের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে—একাধিকবার ফোন করা সত্ত্বেও মেলাঘর ফায়ার স্টেশনের কর্মীরা ফোন রিসিভ করেননি বলে দাবি স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দারা জানান, আগুন দেখেই তারা দমকলকে ফোন করতে শুরু করেন। কিন্তু কয়েকবার ফোন করেও কোনও সাড়া পাননি। সময়মতো দমকল না পৌঁছানোয় আগুন আরও বেড়ে যায় এবং মুহূর্তের মধ্যে রান্নাঘরটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। দমকল না আসায় শেষ পর্যন্ত এলাকাবাসীই আগুন নেভানোর চেষ্টা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে বাড়িটির রান্নাঘর এবং ভেতরের জিনিসপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। ঘটনায় দমকল বিভাগের ভূমিকা নিয়ে ব্যাপক ক্ষোভ ছড়িয়েছে এলাকায়।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top