News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় মহিলার কাছ থেকে সাত লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার
Image

তেলিয়ামুড়ায় মহিলার কাছ থেকে সাত লক্ষ টাকার ব্রাউন সুগার উদ্ধার

আগরতলা, ৪ ডিসেম্বর: তেলিয়ামুড়া রেলস্টেশন সংলগ্ন তৃষা বাড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ধরা পড়ল খয়েরপুরের এক মহিলা। তাঁর কাছ থেকে উদ্ধার হয়েছে আনুমানিক সাত লক্ষ টাকার ব্রাউন সুগার। বৃহস্পতিবার এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত দে জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেলস্টেশন চত্বরে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ওই মহিলাকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছ থেকে বিপুল পরিমাণ ব্রাউন সুগার উদ্ধার হয়। পরবর্তীতে আইন অনুযায়ী তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, গোটা ঘটনার তদন্ত চলছে। মাদক পাচারের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের ভিত্তিতে আইনানুগ সবরকম ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন থানার ওসি।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top