News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এনডিআরএফ-এর প্রথম ব্যাটেলিয়ন কার্যালয় পরিদর্শনে রাজ্যপাল
Image

এনডিআরএফ-এর প্রথম ব্যাটেলিয়ন কার্যালয় পরিদর্শনে রাজ্যপাল

আগরতলা, ৪ ডিসেম্বর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে গোকুলনগরস্থিত আর.আর.সি. আগরতলা এন.ডি.আর.এফ.-এর প্রথম ব্যাটেলিয়নের কার্যালয় পরিদর্শন করেন। রাজ্যপাল সেখানে গিয়ে পৌঁছালে ব্যাটেলিয়নের কমান্ডেন্ট এইচ.পি. সিং কান্ডারি প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় এন.ডি.আর.এফ.-এর দায়িত্ব, কর্তব্য, উদ্ধার প্রক্রিয়া প্রভৃতি বিষয়ে রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। রাজ্যপাল এন.ডি.আর.এফ-এর অফিস, বিভিন্ন বিভাগ এবং রেসকিউ ব্যারাক রুম পরিদর্শন করেন।

তিনি বিপর্যয়ের সময় ত্রাণ ও উদ্ধারের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতিও পরিদর্শন করেন। সংশ্লিষ্ট আধিকারিকগণ বিভিন্ন যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে রাজ্যপালকে অবহিত করেন। এন.ডি.আর.এফ-এর আধিকারিকদের সঙ্গে মতবিনিময়ের সময় রাজ্যপাল বিপর্যয় প্রবণ এলাকায় সাধারণ মানুষকে এ বিষয়ে শিক্ষিত ও সচেতন করার পরামর্শ দেন। পরিদর্শনের সময় সিপাহীজলা জেলার জেলাশাসক সিদ্ধার্থ শিব জয়সওয়াল, জেলার এস.পি. বিজয় দেববর্মা উপস্থিত ছিলেন।

Releated Posts

খার্চি পূজা উপলক্ষে ২৯ বছর ধরে কুমার পূজার আয়োজন শান্তি কালী সেবাশ্রমের

আগরতলা, ২৫ জুলাই: ত্রিপুরার ঐতিহ্যবাহী সাত দিনব্যাপী খার্চি পূজা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও কুমার পূজার আয়োজন করল…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

চাম্পকনগরে এনএইচ০৮-এ আট ঘণ্টার যানজট, বেহাল রাস্তা নিয়ে ক্ষোভ যাত্রীদের

চাম্পকনগর: অসম-আগরতলা জাতীয় সড়ক-এর নির্মাণাধীন অংশের বেহাল দশার কারণে শনিবার চাম্পকনগরের জামপুই চৌমুহনী এলাকায় চরম যানজটের সৃষ্টি হয়।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নীট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিলোনিয়ায় কংগ্রেসের বিক্ষোভ, মোদি-অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৫ জুলাই:সর্বভারতীয় নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হলো কংগ্রেস। শনিবার বিলোনিয়া…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026
Scroll to Top