News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অশ্বিনী মার্কেট এলাকায় নেশা সামগ্রী-সহ তিনজন আটক, অনৈতিক ভাবে মাথা ন্যাড়া করে দিল উত্তেজিত জনগণ, নিশ্চুপ প্রশাসন
Image

অশ্বিনী মার্কেট এলাকায় নেশা সামগ্রী-সহ তিনজন আটক, অনৈতিক ভাবে মাথা ন্যাড়া করে দিল উত্তেজিত জনগণ, নিশ্চুপ প্রশাসন

আগরতলা, ১ ডিসেম্বর : আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় নেশাজাতীয় সামগ্রী-সহ তিনজনকে আটক করে উত্তেজিত জনতা। তাদের মধ্যে এক যুবতি ও দুজন যুবককে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, আটকদের মধ্যে এক যুবতী কনটেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত।

অভিযোগ, নেশা সামগ্রীসহ ঘোরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তাঁদের আটকে রাখে। একটা সময় উত্তেজনার বশে অভিযুক্তদের মাথার চুল ন্যাড়া করে দেয় স্থানীয়রা। অনৈতিকভাবে সেই যুবক-যুবতীদের মাথার চুল ন্যাড়া করে ভিডিও বানাতে থাকে উত্তেজিত জনতারা। ঘটনার খবর দেওয়া হয় পুলিশের। এরপরই তাদের আমতলী থানার ঘটনাস্থলে পৌঁছে নেশা সামগ্রী সহ তিন অভিযুক্তকে থানায় নিয়ে যায়। কিন্তু অনৈতিকভাবে মধ্যযুগীয় বর্বরতার পরিচয় দিয়ে যেভাবে সে যুবতী সহ যুবকদের মাথার চুল ন্যাড়া করে দেওয়া হয়েছে সে বিষয়ে পুলিশকে কোনরূপ ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি।

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বাসিন্দারা অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। সচেতন মহলের বক্তব্য, নেশার জালে জড়িয়ে যুবসমাজ ক্রমশ ধ্বংসের পথে যাচ্ছে—যা অভিভাবকদের ভীষণভাবে উদ্বিগ্ন করে তুলেছে। তবে অভিযুক্তদের আটক করার পর তাদের পুলিশের হাতে তুলে না দিয়ে নিজেদের হাতে আইন তুলে নিয়ে এ ধরনের বর্বরতা আচরণ কোনভাবেই প্রশংসনীয় নয় বলে দাবি শুভবুদ্ধি সম্পন্ন জনগণের।

Releated Posts

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযানে ১১৩ কেজি গাঁজা উদ্ধার, ৪০ লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার এক

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৪ জুলাই: ত্রিপুরা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য মিলেছে। গোয়েন্দা বিভাগের গোপন তথ্যের ভিত্তিতে যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top