News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডায়মন্ড জুবিলি বিএসএফ ডে উপলক্ষে সালবাগানে রক্তদান শিবিরের আয়োজন
Image

ডায়মন্ড জুবিলি বিএসএফ ডে উপলক্ষে সালবাগানে রক্তদান শিবিরের আয়োজন

আগরতলা, ৩০ নভেম্বর: বর্ডার সিকিউরিটি ফোর্সের ডায়মন্ড জুবিলি বিএসএফ ডে উদযাপন উপলক্ষে আজ শালবাগানস্থিত বিএসএফ ফ্রন্টিয়ার সদর দপ্তরে আয়োজিত হলো রক্তদান শিবির। অনুষ্ঠানের উদ্বোধন করেন ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি অলোক কুমার চক্রবর্তী। উপস্থিত ছিলেন কম্পোজিট হাসপাতাল বিএসএফ আগরতলার ডিআইজি ডঃ এসপি যাদব এবং ফ্রন্টিয়ার সদর দপ্তরের ডিআইজি (মেডিক্যাল) ডঃ সুচন্দ্রা দে।

অনুষ্ঠানে আইজি বিএসএফ নিজেই রক্তদান করে সকলকে উৎসাহিত করেন। এরপর অফিসার, এসও এবং জওয়ানরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এদিন মোট ১০০ ইউনিট রক্ত সংগ্রহ করা হয়। এর আগে ডায়মন্ড জুবিলি উদযাপনের অংশ হিসেবে ২৭ ও ২৮ নভেম্বর বাগমা, এসএইচকিউ বিএসএফ উদয়পুর এবং পানিসাগর এসএইচকিউ-র অধীন নালাকাটা ক্যাম্পে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।

মিডিয়ার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে আইজি বিএসএফ বলেন, ১৯৬৫ সালে প্রতিষ্ঠার পর থেকে বিএসএফ দেশের সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশেষত বড় ধরনের দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের সময় রক্তের সংকট দেখা দেয়—এই বিষয়টিকে মাথায় রেখে ত্রিপুরার মানুষের জন্য রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, দেশরক্ষার প্রথম সারির বাহিনী হিসেবে বিএসএফ শুধু সীমান্ত পাহারাই নয়, যেকোনো সংকটময় মুহূর্তে মানবতার সেবায় সর্বদা এগিয়ে আসে।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top