News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুর তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুর তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুর ঘটনার তদন্তের জন্য জেলাশাসক এবং শিক্ষা অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মুখ্যমন্ত্রী ডাঃ সাহা প্রয়াত দীপান্বিতা পালের বাসভবনে যান এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

পরে মুখ্যমন্ত্রী বলেন, তিনি এখানে এসে সবকিছু শুনেছেন এবং রিপোর্টও দেখেছেন। আমি গোটা বিষয়টি মনিটরিং করছি। আমি ক্ষুদিরাম বসু ইংলিশ মিডিয়াম স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী দীপান্বিতা পালের অকাল মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আজ আমি যোগেন্দ্রনগরে তাদের বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছি। একজন নিষ্পাপ শিশুর অকাল মৃত্যু সত্যিই হৃদয় বিদারক এবং বেদনাদায়ক।

মুখ্যমন্ত্রী আরো বলেন, যখন তাকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন আমার অফিসের পক্ষ থেকে নিয়মিত ডাক্তারদের সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু চিকিৎসকদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও দীপান্বিতা আর আমাদের মাঝে না ফিরে চলে গেল। ঘটনার তদন্তের জন্য জেলাশাসক এবং শিক্ষা অধিদপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। রাজ্য সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকবে এবং এই কঠিন সময়ে পরিবারকে সর্বোচ্চ সহায়তা প্রদানের ব্যবস্থা করা হবে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top