News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম চড়কবাইয়ে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ
Image

পশ্চিম চড়কবাইয়ে উদ্ধার এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ

আগরতলা, ২০ নভেম্বর: পশ্চিম চড়কবাই থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক দুপুর ২টায় বাইখোড়া থানায় খবর আসে যে, পশ্চিম চড়কবাই পশ্চিমপাড়ের এক বাসাবাড়িতে কার্তিক ধর (৪৫) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগে পরিবারের সদস্যরা উনার ঝুলন্ত দেহ নামিয়ে নেন। পরবর্তীতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

বাইখোড়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের লোকজনের দেওয়া তথ্য অনুযায়ী, কার্তিক ধর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তাই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক রোগের কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

তবে পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসবে। ঘটনার সঠিক কারণ নির্ধারণের জন্য বাইখোড়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

Releated Posts

ত্রিপুরায় বিদ্যুৎ চুরির বিরুদ্ধে কঠোর অবস্থান, কোনো ছাড় নয়: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ৯ জুন: বিদ্যুৎ চুরি করা ব্যক্তি বা আইনভঙ্গকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ কোনোভাবেই…

ByByReshmi Debnath Jun 9, 2026

গ্রামোন্নয়নে কেন্দ্রের বিশেষ নজর, ত্রিপুরার জন্য ১,০৪১ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন: গ্রামীণ কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন এবং জীবিকা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্র সরকারের ঘোষিত নতুন ‘বিকশিত…

ByByReshmi Debnath Jun 9, 2026

টিএমসির অন্দরে অশান্তির আবহে সোনিয়া-রাহুলের সঙ্গে বৈঠকে মমতা

নয়াদিল্লি, ৯ জুন : দেশের বিরোধী রাজনীতিতে তাৎপর্যপূর্ণ এক ঘটনায় মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সংসদীয়…

ByByReshmi Debnath Jun 9, 2026

প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল ১১ কেভি টাওয়ারের গার্ড ওয়াল, অল্পেতে রক্ষা গোটা পরিবার

আগরতলা, ৯ জুন : উত্তর ত্রিপুরা জেলার পূর্ব চুড়াইবাড়ি গ্রামের একটি পরিবার মঙ্গলবার সকালে বড় ধরনের দুর্ঘটনার হাত…

ByByTaniya Chakraborty Jun 9, 2026
Scroll to Top