News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিমানযাত্রীর মলদ্বার থেকে ৭টি সোনার বিস্কুট উদ্ধার, আটক দুই, ঘটনা এমবিবি বিমানবন্দরে
Image

বিমানযাত্রীর মলদ্বার থেকে ৭টি সোনার বিস্কুট উদ্ধার, আটক দুই, ঘটনা এমবিবি বিমানবন্দরে

আগরতলা, ১২ নভেম্বর:
আগরতলা এমবিবি বিমানবন্দরে স্বর্ণপাচারের চেষ্টা নস্যাৎ করল সিআইএসএফ। গতকাল রাতে মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির সময় সিআইএসএফ-এর কর্মীরা এক যাত্রীকে আটক করে। তল্লাশিতে তার মলদ্বার থেকে ৭টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার মোট ওজন প্রায় ৭৪০ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৮৮ লক্ষ টাকা বলে জানা গেছে।

সূত্রে জানা যায়, ওই যাত্রী গতকাল রাতে আগরতলা থেকে কলকাতা যাচ্ছিল। কলকাতা হয়ে লখনৌ যাওয়ার উদ্দেশ্যেই আগরতলা এমবিবি বিমানবন্দর থেকে রওনা দিচ্ছিলো সে। তার সঙ্গে আরও এক সহযাত্রী ছিল। সন্দেহজনক আচরণের কারণে সিআইএসএফ কর্মীরা তাকে আটক করে তল্লাশি চালান। পরে কাস্টম বিভাগের আধিকারিক এবং আইএলএস হাসপাতালের এক চিকিৎসকের সহায়তায় যাত্রীর মলদ্বার থেকে সোনার বিস্কুটগুলি বের করা হয়। আটককৃতদের বাড়ি মহারাষ্ট্রে বলে জানা গেছে।

ঘটনার পর অভিযুক্ত যাত্রী ও তার সহযাত্রীকে জব্দ করা স্বর্ণসহ কাস্টম বিভাগের হাতে তুলে দেওয়া হয়েছে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য।

Releated Posts

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

১৩১তম সংশোধনী বিল নিয়ে আলোচনা হবে ত্রিপুরা বিধানসভায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৭ এপ্রিল: ত্রিপুরা বিধানসভার একটি এক দিনের বিশেষ অধিবেশন আগামী ৩০ এপ্রিল অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে ভারতীয়…

ByByReshmi Debnath Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top