News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জনজাতি হয়েও জনজাতিদের জন্যে অভিশাপ জিতেন্দ্র চৌধুরী: মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

জনজাতি হয়েও জনজাতিদের জন্যে অভিশাপ জিতেন্দ্র চৌধুরী: মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১১ নভেম্বর: জনজাতি হয়েও জনজাতির অভিশাপ জিতেন্দ্র চৌধুরী। সাহস থাকলে জনজাতি আসনে দাঁড়িয়ে দেখাক। একটাও ভোট পাবেন না তিনি। সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা।

তিনি আরো বলেন, জনজাতিদের উন্নয়নে কোন কাজ করেনি সিপিআইএম। ৩৫ বছর জনজাতিদের পিছিয়ে রেখেছে তারা। জনজাতিদের শিক্ষিত হওয়ার সুযোগ দেয় নি বাম সরকার। কেননা শিক্ষিত মানুষকে ঠকানো যায় না। জনজাতিরা শিক্ষিত হলে তাদেরকে ঠকানো সম্ভব হবে না। তাই শিক্ষার আলো থেকে উন্নয়নের আলো থেকে জনজাতিদের সরিয়ে রেখেছে বামফ্রন্ট। কিন্তু জনজাতিরা বামেদের এই কৌশল বুঝে গেছে। তাই তাদের আর গ্রহণ করবে না জনজাতিরা।

তিনি বিরোধী দলনেতাকে চ্যালেঞ্জ করেন, সাহস থাকলে জনজাতি এলাকা থেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করুক। একটিও ভোট তিনি পাবেন না বলে দাবি মন্ত্রী বিকাশ দেববর্মার।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে জনজাতিদের সার্বিক উন্নয়ন সম্ভব হয়েছে। জনজাতি এলাকাগুলিতে শিক্ষা থেকে শুরু করে উন্নয়নের ছোঁয়া লক্ষ্য করা যাচ্ছে। যদি সরকার সঠিকভাবে কাজ করে থাকে তাহলে আসন্ন এডিসি নির্বাচনে জনগণ দলের পক্ষেই ভোট দেবেন বলে আশা প্রকাশ করেছেন তিনি।

এছাড়াও মন্ত্রী এদিন সাংবাদিক সম্মেলনে জানান, ভগবান বীরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী জনজাতি গৌরব দিবস হিসাবে পালন করবে প্রদেশ বিজেপি।

তিনি বলেন আগামী ১৫ নভেম্বর জনজাতি গৌরব দিবসের রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানটি হবে খুমুলুঙয়ে। সেখানে এই প্রথমবারের মতো একসাথে ১২০০ জন শিল্পী ঐতিহ্যবাহী মামিতা নৃত্যে অংশ গ্রহন করবে। তাছাড়া আগামী ১৩ থেকে ১৫ নভেম্বর রাজ্যের বিভিন্ন জেলায় নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে। তিনি জানান রাজ্যের প্রতিটি জেলায় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়াও বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে একগুচ্ছ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গোটা রাজ্যব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Releated Posts

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026

‘সুস্থ সমাজই গড়ে তোলে শক্তিশালী ও সমৃদ্ধ জাতি’ — আন্তর্জাতিক যোগ দিবসে প্রধানমন্ত্রী মোদির আহ্বান

কলকাতা, ২১ জুন (আইএএনএস): আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার কলকাতার ঐতিহাসিক রেড রোডে জাতীয় পর্যায়ের অনুষ্ঠানে নেতৃত্ব দেন…

ByBySandeep Biswas Jun 21, 2026
Scroll to Top