News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Update : ভয়াবহ দুর্ঘটনার কবলে বেসরকারি স্কুল বাস, মৃত্যু পথচারী মহিলার, আহত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া, খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী
Image

Update : ভয়াবহ দুর্ঘটনার কবলে বেসরকারি স্কুল বাস, মৃত্যু পথচারী মহিলার, আহত বেশ কয়েকজন স্কুল পড়ুয়া, খোঁজখবর নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৭ নভেম্বর : আমতলী বাইপাস এলাকায় জাতীয় সড়কের পাশে দুর্ঘটনার কবলে পড়লো বেসরকারি স্কুল মনফোর্ট বিদ্যালয়ের স্কুল বাস। দুর্ঘটনায় গুরুতর আহত পথচারী মহিলার মৃত্যু হয়েছে জিবি হাসপাতালে। এই ঘটনায় আহত হয়েছেন একাধিক ছাত্র-ছাত্রী। বর্তমানে তারা হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসাধীন। প্রত্যেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে ঘটনার খবর পেয়ে মুখ্যমন্ত্রী আহত ছাত্র-ছাত্রীদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।

নিজ সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, “আগরতলার আমতলী বাইপাস সড়কের রেল ব্রিজ সংলগ্ন এলাকায় ঘটে যাওয়া এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় একটি বেসরকারি স্কুলের বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হওয়ার খবর সম্পর্কে অবগত হয়েছি। আহত ছাত্রছাত্রীদের চিকিৎসার বিষয়ে আমি ইতিমধ্যে বিস্তারিত খোঁজখবর নিয়েছি। আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি। সেই সঙ্গে, পুলিশ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য।”

ঘটনার বিবরণে প্রকাশ, আজ দুপুরে মনফোর্ট বিদ্যালয়ের একটি স্কুল বাস আমতলী বাইপাস এলাকায় জাতীয় সড়কে আচমকাই দুর্ঘটনাগ্রস্থ হয়। এতে এক পথচারী মহিলা গুরুতর আহত হয়েছেন। বাসের ভেতরে থাকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও অল্পবিস্তর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হয়।। কিন্তু পথচারী মহিলার অবস্থা গুরুতর হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়।। কিন্তু শেষ রক্ষা হয়নি জিবি হাসপাতালেই মৃত্যু হয়েছে ওই মহিলার। জানা গেছে মহিলার নাম খেলা সরকার (৫২)। তিনি ওই এলাকারই বাসিন্দা। এদিকে বাসের চালক পলাতক। পুলিশ একটি দুর্ঘটনার মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, বিকট শব্দ শুনতে পেরে তারা এসে দেখেন একটি বাস দুর্ঘটনাগ্রস্থ হয়েছে। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা তা স্পষ্টত কেউই বলতে পারছেন না। ঘটনায় মুহূর্তের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top