News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাত দফা দাবিতে ৬ নভেম্বর রাজ্যব্যাপী গণ অবস্থান কংগ্রেসের নেতৃত্বে
Image

সাত দফা দাবিতে ৬ নভেম্বর রাজ্যব্যাপী গণ অবস্থান কংগ্রেসের নেতৃত্বে

আগরতলা, ৪ নভেম্বর: সমস্ত শূন্যপদ অবিলম্বে পূরণ সহ সাত দফা দাবিতে আগামী ৬ নভেম্বর ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস, ত্রিপুরা মহিলা কংগ্রেস, এনএসইউআই এবং সেবা দল যৌথভাবে রাজ্যব্যাপী গণ অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।

এদিন সাংবাদিক সম্মেলনে নীলকমল সাহা জানান, রাজ্যের বিভিন্ন জায়গায় এই গণ অবস্থান অনুষ্ঠিত হবে। সদর অঞ্চলে এটি অনুষ্ঠিত হবে রাধানগর বাসস্ট্যান্ডে। আমাদের লক্ষ্য রাজ্যের যুব ও সাধারণ মানুষকে তাদের দাবির প্রতি সচেতন করা।

তিনি আরও বলেন, সাত দফা দাবিগুলো হল নেশা কারোবারীদের বিরুদ্ধে কঠোরতম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা,সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ অবিলম্বে পূরণ করা, সরকারি শিক্ষা ব্যবস্থা বেসরকারিকরণ বন্ধ করা, ধর্ষণ, খুন সহ সাধারণ আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া হোক।

তাছাড়া, ১২৫ তম সংবিধান সংশোধনী বিল অবিলম্বে পার্লামেন্টে পাস করতে হবে এবং ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান করা, অটো, টমটম, ই-রিকশা চালকদের হয়রানি বন্ধ করে সঠিক পরিকল্পনা গ্রহণ করা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আকাশচুম্বী মূল্যবৃদ্ধি হ্রাস করা হোক।

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন এনএসইউআই নেতা আমির হোসেন, মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, সেবা দলের সভাপতি নিত্য গোপাল রুদ্র পালসহ অন্যান্য সদস্যরা।

তাদের দাবি, সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত গণ আন্দোলন চলমান থাকবে এবং তারা প্রশাসন ও সরকারের প্রতি তাদের দাবি উপস্থাপন করবেন।

Releated Posts

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সাব্রুমে ভাড়া বাড়ি থেকে সপ্তম শ্রেণীর ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: সাব্রুম নগর পঞ্চায়েতের ৮ নম্বর ওয়ার্ডে এক সপ্তম শ্রেণীর ছাত্রীর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

শ্রীনগরে যুবকের অস্বাভাবিক মৃত্যু, তদন্তের দাবি

সাব্রুম, ৯ সেপ্টেম্বর: পোয়াংবাড়ি আরডি ব্লকের অন্তর্গত শ্রীনগরের আমলকি পাড়ায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top