News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কুলাইয়ে মাটি ধসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
Image

কুলাইয়ে মাটি ধসে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

আগরতলা, ১ নভেম্বর: আমবাসা থানাধীন কুলাই সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় মাটি ধসের ঘটনায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম জিতেন শব্দকর (বয়স আনুমানিক ৩৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে জিতেন শব্দকর প্রতিদিনের মতোই মাটি বহনকারী গাড়িতে মাটি বোঝাই করার কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় হঠাৎ পাশের টিলার মাটি ধসে পড়ে। মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়েন তিনি। অন্যান্য শ্রমিকরা কোনওরকমে আত্মরক্ষা করলেও জিতেন শব্দকরকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর আতঙ্কিত সহকর্মীরা দ্রুত দমকল বাহিনীকে খবর দেন। দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর ধসের নিচ থেকে জিতেনের দেহ উদ্ধার করে আমবাসা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

সরকারের পারফরম্যান্স মাইনাস জিরো, বিজেপিকে কড়া আক্রমণ মানিক সরকারের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্য সরকারের পারফরম্যান্সকে ‘মাইনাস জিরো’ বলে কটাক্ষ করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম নেতা মানিক সরকার।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

বিদ্যুতের বিভিন্ন চার্জ প্রত্যাহার ও স্মার্ট মিটার বন্ধের দাবিতে সরব ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন

আগরতলা, ৮ সেপ্টেম্বর: বিদ্যুতের বর্ধিত মাশুল প্রত্যাহার এবং স্মার্ট মিটার বন্ধের দাবিতে ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন সরব হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top