News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৈলাসহরে ঠিকাদারের প্ল্যান্টে দুষ্কৃতিকারীদের হামলা, আগুনে পুড়ল যন্ত্রাংশ
Image

কৈলাসহরে ঠিকাদারের প্ল্যান্টে দুষ্কৃতিকারীদের হামলা, আগুনে পুড়ল যন্ত্রাংশ

আগরতলা, ২৫ অক্টোবর : কৈলাসহর পাইতুর বাজার এলাকার ঠিকাদার আব্দুল মান্নানের শিঙ্গারবিলস্থিত প্ল্যান্টে দুষ্কৃতিকারীদের হামলার অভিযোগ উঠেছে। ওই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

ঠিকাদার মান্নান জানান, গতকালরাতে গোপন সূত্রে খবর পান যে কিছু দুষ্কৃতিকারী তার প্ল্যান্টে হামলার পরিকল্পনা করছে। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে অবহিত করেন। পুলিশ রাত প্রায় বারোটার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। তবে অজ্ঞাত কারণে কিছু সময় পর পুলিশ ঘটনাস্থল থেকে সরে যায়। এরপরই দুষ্কৃতিকারীরা প্ল্যান্টে হামলা চালিয়ে নৈশ প্রহরীকে মারধর করে এবং মেশিনে আগুন ধরিয়ে দেয়। এতে প্ল্যান্টের মূল মেশিন ও পেপার মেশিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে যায়।

ঠিকাদার মান্নান জানান, এর আগেও একাধিকবার তার পেপার মেশিনে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এমনকি তার বাড়িতেও হামলা ও ভাঙচুর চালানো হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এই হামলার সঙ্গে যুক্ত তা এখনও পর্যন্ত জানা যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

Releated Posts

ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যু: হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্তের দাবি মানিক সরকারের

আগরতলা, ২৫ জুলাই: প্রাক্তন পুলিশ মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

Update: পরীক্ষা অনিয়মের বিতর্কে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, ‘গত ১০ দিনের ঘটনায় মর্মাহত’: ধর্মেন্দ্র

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার তাঁর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা করেছেন। পদত্যাগপত্রে তিনি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

নেতাজির নাম সরানো হচ্ছে না, হোমিওপ্যাথি হাসপাতালের নাম নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৫ জুলাই: রাজ্য হোমিওপ্যাথি হাসপাতাল থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম সরিয়ে দেওয়া হচ্ছে, এমন প্রচার সম্পূর্ণ ভুল।…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ঊনকোটির সংরক্ষণ ও পর্যটন পরিকাঠামো উন্নয়নে কেন্দ্রের বিশেষ উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানালেন সাংসদ বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: ত্রিপুরার ঐতিহাসিক শৈব তীর্থ ঊনকোটির সংরক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং পর্যটন পরিকাঠামোর উন্নয়নে কেন্দ্র সরকার…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top