News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিনদিনের শিশুর শরীরে জটিল অস্ত্রপচার করে প্রাণ রক্ষা করলেন শিশুশল্য বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক
Image

তিনদিনের শিশুর শরীরে জটিল অস্ত্রপচার করে প্রাণ রক্ষা করলেন শিশুশল্য বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক

আগরতলা, ২৪ অক্টোবর:
তিন দিনের শিশুর শরীরে জটিল অস্ত্রপচার করলেন শিশু শল্য চিকিৎসক ডক্টর অনিরুদ্ধ বসাক। বর্তমানে শিশুটি সম্পূর্ণ স্বাভাবিক এবং সুস্থ রয়েছে। চিকিৎসকের সাহায্যে স্বস্তি খুঁজে পেয়েছেন নবজাতকের পিতা-মাতা।

জানা যায়, গত ১৫/১০/২০২৫ একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে কলমক্ষেত উরমাই সোনামুড়া এলাকার বাসিন্দা, মমতা দাস এবং সহদেব দাসের এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়। জন্মের পর শিশুটিকে মায়ের কাছে দুধ খেতে দিলে দেখা যায় দুধ খেতে গেলেই শিশুটির প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে। শিশুটির অবস্থা বেগতিক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে রেফার করে। গত ১৫/১০/২৫ তারিখ দুপুরে জিবি হাসপাতালে শিশুটিকে ভর্তি করা হয়। কিন্তু দুদিন ধরে চিকিৎসা চললেও শিশুটি চিকিৎসায় সাড়া না দেওয়ায় টিএমসি হাসপাতালে রেফার করা হয়। শিশু শল্য চিকিৎসক ডক্টর অনুরুদ্ধ বসাক গত ১৭/১০/২০২৫ তারিখে শিশুকন্যাটিকে হাসপাতালে ভর্তি রাখেন। সকল পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায় শিশুকন্যাটি জটিল এবং বিরল রোগে আক্রান্ত। ডাক্তারি ভাষায় বলা হয় ‘বকডেলেক হারনিয়া’। এ অবস্থায় জন্মগতভাবে শিশুটির পেটের সব নাড়িভুড়ি বাঁ দিকের বুকে থাকে। যার ফলে বাঁদিকের ফুসফুস অচল হয়ে পড়ে। এর কারণে অতিরিক্ত শ্বাসকষ্ট হতে থাকে। জরুরী পরিস্থিতিতে শিশুটির অস্ত্রোপচার না করলে শিশুটিকে বাঁচানো সম্ভব হবে না।

পরিস্থিতি বিবেচনা করে তড়িঘড়ি গত ১৮-১০-২০২৫ তারিখে প্রায় দু ঘণ্টার অস্ত্রোপচার করেন ডক্টর অনিরুদ্ধ বসাক। বাঁ দিকের ফুসফুসে থাকা সকল নারী ভুরি তিনি পেটের মধ্যে নিয়ে আসেন। দু’ঘণ্টার অপারেশনের পর সবকিছু স্বাভাবিক করে তুললেন শিশুশল্য বিশেষজ্ঞ ডক্টর অনিরুদ্ধ বসাক। বর্তমানে শিশু কন্যাটি সম্পূর্ণ সুস্থ এবং নিরাপদ রয়েছে।

Releated Posts

নোটিশ দিয়ে ডেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা, বিডিওর বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগ

কৈলাসহর, ২৫ জুলাই : প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বরাদ্দকে কেন্দ্র করে কৈলাসহরের গৌরনগর ব্লকে নতুন করে বিতর্কের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

তুইচাকমা–মহিরামপাড়া সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

আগরতলা, ২৫ জুলাই: ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত তুইচাকমা থেকে মহিরামপাড়া পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম…

ByByTaniya Chakraborty Jul 25, 2026

ধূপতলিতে রাস্তা সংস্কারের দাবিতে লাগাতার অবরোধ, পুলিশি হস্তক্ষেপে উত্তেজনা, আটক একাধিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা কাকড়াবন–তুলামুড়া–ধূপতলি হয়ে বড়পাথরী সংযোগ সড়কের সংস্কারের দাবিতে…

ByByReshmi Debnath Jul 24, 2026

উল্টো রথ কার্নিভালে যোগ দিতে ধর্মনগরে রাজ্যপাল, কড়া নিরাপত্তায় উৎসবমুখর শহর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৪ জুলাই: উত্তর ত্রিপুরার ঐতিহ্যবাহী উল্টো রথযাত্রা কার্নিভালে অংশ নিতে শুক্রবার ধর্মনগরে পৌঁছালেন ত্রিপুরার রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 24, 2026
Scroll to Top