News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়সলমেরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু, বহু আহত; প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সাহায্যের ঘোষণা
Image

জয়সলমেরে মর্মান্তিক বাস দুর্ঘটনায় ২০ জনের মৃত্যু, বহু আহত; প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সাহায্যের ঘোষণা

জয়সলমার, ১৪ অক্টোবর : রাজস্থানের জয়সলমার-জোধপুর হাইওয়েতে গতকাল দুপুর ৩:৩০ টে নাগাদ এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২০ জন যাত্রী। একটি এসি স্লিপার বাসে আগুন ধরে যাওয়ার ফলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত।

বাসটিতে দুর্ঘটনার সময় ৫০-রও বেশি যাত্রী ছিলেন। তাঁদের মধ্যে ১৯ জন ঘটনাস্থলেই পুড়ে মারা যান এবং আরও একজন যাত্রী পরে হাসপাতালে মৃত্যু বরণ করেন। পোকরানের বিধায়ক প্রতাপপুরী সংবাদমাধ্যমকে জানান, এই দুর্ঘটনায় মোট ২০ জনের মৃত্যু হয়েছে।

আহতদের মধ্যে ১৫ জনকে জোধপুরের মহাত্মা গান্ধী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অনেকেই ৭০ শতাংশ পর্যন্ত দগ্ধ হয়েছেন বলে জানা গেছে। জয়সলমারের জেলা শাসক প্রতাপ সিংহ জানান, মৃতদেহগুলি এতটাই পুড়ে গেছে যে, পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার সাহায্য নিতে হবে। তিনি নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যদের জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।

ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরে জোধপুর হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের যথাযথ চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।

ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি টুইট করে লিখেছেন, “জয়সলমারে বাসে আগুন লেগে একাধিক প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

প্রধানমন্ত্রী মোদী তাঁর শোকবার্তায় জানান, তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। কেন্দ্রীয় সরকার এই দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ₹২ লক্ষ করে এবং আহতদের ₹৫০ হাজার করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছে।

রাজ্য ও কেন্দ্রীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই উদ্ধার ও ত্রাণকার্যের জন্য বিশেষ দল পাঠানো হয়েছে। তদন্ত চলছে দুর্ঘটনার প্রকৃত কারণ জানার জন্য।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top