News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিহার সার-এ দাবি ও আপত্তি জমার সময়সীমা বাড়ানোর দাবিতে আরজেডি ও এআইএমইএম-এর আবেদন, শুনানি ১ সেপ্টেম্বর
Image

বিহার সার-এ দাবি ও আপত্তি জমার সময়সীমা বাড়ানোর দাবিতে আরজেডি ও এআইএমইএম-এর আবেদন, শুনানি ১ সেপ্টেম্বর

নয়াদিল্লি, ২৯ আগস্ট: বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় দাবি ও আপত্তি জমার জন্য নির্ধারিত সময়সীমা ১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর দাবিতে, রাষ্ট্রীয় জনতা দল ও অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

সুপ্রিম কোর্ট আরজেডি-এর দায়ের করা আবেদনের শুনানি করতে সম্মত হয়েছে এবং আগামী ১ সেপ্টেম্বর এই বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। লিভলও -এর প্রতিবেদন অনুযায়ী, প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ, যিনি আরজেডি -এর পক্ষে আদালতে সওয়াল করেছেন, তিনি জানান যে, ২২ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের আগে পর্যন্ত প্রায় ৮০,০০০ দাবি জমা পড়েছিল এবং আদালতের নির্দেশের পর আরও ৯৫,০০০ দাবি জমা পড়ে।

এআইএমইএম-ও একই দাবিতে সুপ্রিম কোর্টে পৃথক আবেদন দায়ের করেছে। উভয় দলই বলছে, সার প্রক্রিয়ায় যথাযথ অংশগ্রহণ নিশ্চিত করতে আরও সময় প্রয়োজন।

এই আবেদনের ফলে বিহার সার -এ দাবি ও আপত্তি জানানো নিয়ে জারি থাকা সময়সীমা বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, ১ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই বিষয়ে কী নির্দেশ দেয়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top