News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ফের আক্রান্ত বিজেপি, জম্পুইজলায় বিজেপির সভা বানচাল, আক্রান্ত বিজেপি সমর্থক
Image

ফের আক্রান্ত বিজেপি, জম্পুইজলায় বিজেপির সভা বানচাল, আক্রান্ত বিজেপি সমর্থক

আগরতলা, ৩১ জুলাই: আশারামবাড়ির পর এবার জম্পুইজলায় বিজেপির সভায় আক্রমণ চালালো দুষ্কৃতকারীরা। ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শাসকদলের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়।

ঘটনার বিবরণে বিজেপি নেতা বিপিন দেববর্মা জানিয়েছেন, আগামী ৯ আগস্ট আগরতলায় জনজাতি সমাবেশ রয়েছে। তাকে কেন্দ্র করে বিভিন্ন মন্ডলে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আজ টাকারজলা মন্ডলের উদ্যোগে জম্পুইজলা বাজারে এক বাজার সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিজেপি জনজাতি মোর্চার উদ্যোগে। সেই সভায় যোগ দিতে আসা বিজেপি সমর্থকদের উপর হামলা চালায় দুষ্কৃতিকারীরা। বর্তমানে আক্রান্ত বিজেপি কর্মীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।

তিনি আরো জানান, জম্পুইজলার বিভিন্ন এলাকায় দুষ্কৃতিকারীরা জড়ো হয়ে বিজেপি সমর্থকদের সভায় আসতে বাধা দান করছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিপিন দেববর্মা, তাঁর কথায়, এডিসি এলাকায় অন্য কোন রাজনৈতিক দলকে সভা করতে দেওয়া হচ্ছে না। নাম না করে এই ঘটনার জন্যেও তিপ্রা মথাকেই দায়ী করেছেন তিনি। এডিসি এলাকায় বিজেপির কোন কর্মসূচি হাতে নিলেই সেখানে আক্রমণ করা হচ্ছে। এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি নেতা বিপিন দেববর্মা।

উল্লেখ্য, গত রবিবার আশারামবাড়িতে একইভাবে বিজেপির কর্মসূচি প্রধানমন্ত্রীর ‘মান কি বাত ‘ শ্রবণ অনুষ্ঠানে হামলা চালিয়েছিল তিপ্রা মথা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পুনরায় শাসকদলের উপর হামলার ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র গুঞ্জন সৃষ্টি হয়েছে।

Releated Posts

জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস, অল্পেতে রক্ষা পেলেন যাত্রীরা

আগরতলা, ২৪ জুন : আজ সকালে দক্ষিণ ত্রিপুরা জেলার বীরেন্দ্রনগর বাজার সংলগ্ন জাতীয় সড়কে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

রাজ্য সরকারের আশ্বাসে অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার, স্বাভাবিক হচ্ছে জনজীবন

আগরতলা, ২৪ জুন : নাটকীয় অবরোধ প্রত্যাহার করল আত্মসমর্পণকারী বৈরীরা। সাত দফা দাবিতে জয়েন্ট অ্যাকশন রিহ্যাবিলিটেশন কমিটি (জেএআরসি)…

ByByTaniya Chakraborty Jun 24, 2026

(update)সমীর দাস হত্যাকাণ্ডে থমথমে কাঁঠালতলী, গ্রেপ্তার মূল অভিযুক্ত; বাড়িতে অগ্নিসংযোগ, ৪৮ ঘণ্টার জন্য ১৬৩ ধারা জারি

আগরতলা, ২৩ জুন: রাজধানীর আমতলী থানাধীন কাঁঠালতলী এলাকায় তরুণ সংঘ ক্লাবের সম্পাদক ও বিজেপি সমর্থক সমীর দাস খুনের…

ByByReshmi Debnath Jun 23, 2026

ড. শ্যামা প্রসাদ মুখার্জির নীতি ও ভাবাদর্শকে পাথেয় করে মানুষের কল্যাণে কাজ করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ জুন: ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা পরিবার। এই পার্টির নীতি আদর্শকে পাথেয় করে সামনের দিকে এগিয়ে…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top