News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির ডাকঘরগুলিতে ২১শে জুলাই থেকে আইটি 2.0 চালু, পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা
Image

দিল্লির ডাকঘরগুলিতে ২১শে জুলাই থেকে আইটি 2.0 চালু, পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

 নয়াদিল্লি,১৯শে জুলাই : ডিজিটাল পরিষেবায় আরও এক ধাপএগিয়ে যাওয়ার লক্ষ্যে ডাক বিভাগ আগামী২১শে জুলাই, ২০২৫ তারিখে দিল্লির নির্বাচিত ডাকঘরগুলিতে তাদের পরবর্তী প্রজন্মের আইটি 2.0 অ্যাপ্লিকেশন চালু করতে চলেছে।  এই নতুন সিস্টেমচালু করার জন্য, ডাকবিভাগ ঐ দিন একটি পরিকল্পিত ডাউনটাইম ঘোষণা করেছে, যারফলে দিল্লির নিম্নলিখিত ডাকঘরগুলিতে সেদিন কোনও লেনদেন পরিচালিত হবে না: আলিগঞ্জ,অমর কলোনি, অ্যান্ড্রুস্গঞ্জ, সিজি ও কমপ্লেক্স, দরগাহশরীফ, ডিফেন্স কলোনি, ডিস্ট্রিক্ট কোর্টকমপ্লেক্স সাকেত, ইস্ট অফকৈলাস ফেজ ১, ইস্টঅফ কৈলাস, গৌতম নগর,গলফ লিঙ্কস, গুলমোহর পার্ক, হরি নগরআশ্রম, হজরত নিজামুদ্দিন, জংপুরা,কস্তুরবা নগর, কৃষ্ণ মার্কেট,লোদি রোড, লাজপত নগর,মালভিয়া নগর, এমএমটিসি-এসটিসিকলোনি, নেহরু নগর, এনডিসাউথ এক্সট-২, পঞ্চশীলএনক্লেভ, প্রগতি বিহার, প্রতাপমার্কেট, পুষ্প বিহার, সাদিকনগর, সফদরজং এয়ার পোর্ট,সাকেত, সন্ত নগর, সর্বোদয়এনক্লেভ, সাউথ মালভিয়া নগর,শ্রীনিবাসপুরী এবং জীবন নগরবিও।  এই সাময়িক পরিষেবা স্থগিতাদেশের কারণ হলো ডেটামাইগ্রেশন, সিস্টেম যাচাইকরণ এবং কনফিগারেশন প্রক্রিয়াসম্পন্ন করা, যা নতুন সিস্টেমের মসৃণ ও কার্যকরভাবে চালু হওয়ার জন্য অপরিহার্য। ডাকবিভাগ জানিয়েছে, এই নতুন এপিটি অ্যাপ্লিকেশনটি উন্নত ব্যবহারকারীর অভিজ্ঞতা,দ্রুত পরিষেবা সরবরাহ এবং একটিআরও গ্রাহক-বান্ধব ইন্টারফেস প্রদানের জন্য ডিজাইন করাহয়েছে, যা স্মার্ট, দক্ষএবং ভবিষ্যৎ-প্রস্তুত ডাক পরিষেবা প্রদানে তাদের অটল প্রতিশ্রুতির প্রতিফলন।  গ্রাহকদের কাছে অনুরোধ করা হয়েছে যেন তারা ২১শে জুলাই তারিখে তাদের ডাকঘরের কাজগুলি আগে থেকেই সেরে রাখেনএবং এই সাময়িক অসুবিধায় সহযোগিতা করেন। ডাকবিভাগ এই অসুবিধার জন্যদুঃখ প্রকাশ করেছে এবং আশ্বাস দিয়েছে যে, প্রতিটি নাগরিককে আরও ভালো, দ্রুত এবং ডিজিটালভাবে ক্ষমতাসম্পন্ন পরিষেবা প্রদানের স্বার্থেই এই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে। এই ডিজিটাল রূপান্তর ডাক পরিষেবাকে আরও আধুনিক এবং কার্যকরী করে তুলবে বলে আশা করাহচ্ছে।

Releated Posts

মুখ্যমন্ত্রীর বাসভবন অভিযানে বাধা, রাঁচিতে অনির্দিষ্টকালের অনশন শুরু ১৭ ঝাড়খণ্ড আন্দোলনকারীর

রাঁচি, ১০ জুন (আইএএনএস): পৃথক ঝাড়খণ্ড রাজ্য গঠনের আন্দোলনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বুধবার রাঁচিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে…

ByByNews Desk Jun 10, 2026

বেলডাঙা হিংসা মামলায় এনআইএ তদন্ত নিয়ে রাজ্যের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১০ জুন (আইএএনএস): চলতি বছরের জানুয়ারিতে মুর্শিদাবাদের বেলডাঙায় সংঘটিত হিংসা ও অশান্তির ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র…

ByByNews Desk Jun 10, 2026

ভারতের দীর্ঘতম নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন রবি শাস্ত্রীর

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নতুন মাইলফলক স্পর্শ করায় প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jun 10, 2026

দরভাঙ্গায় কোসি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তিন মহিলা কৃষক

পাটনা, ১০ জুন (আইএএনএস): বিহারের দরভাঙ্গা জেলায় কোসি নদীতে কৃষকবোঝাই একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় তিন মহিলা নিখোঁজ…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top