News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠিত হয়েছে : মুখ্যমন্ত্রী
Image

অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠিত হয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ জুলাই : ত্রিপুরায় অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। অনুপ্রবেশ রোধে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। আজ রাজবাড়িতে ঐতিহ্যবাহী কের পূজায় অংশগ্রহণ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুপ্রবেশ নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরের ৩১ তারিখ পর্যন্ত যে বা যারা আফগানিস্তান,পাকিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে পরিযায়ী হিসেবে এসেছেন তাঁদেরকে মান্যতা দেওয়া হবে। তারপর আসা পরিযায়ীদের মান্যতা দেওয়া হবে না। কারণ, আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হচ্ছে। একথা, ত্রিপুরায় কোনোভাবেই অনুপ্রবেশ কোনোভাবে কাম্য নয়। এমনকি, রাজ্যের সমস্ত জেলা শাসক, পুলিশ আধিকারিকদের নজরদারিও বাড়িয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অনুপ্রবেশ নিয়ে প্রতিনিয়ত নিরাপত্তা বাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনীর সাথে পরিস্থিতি পর্যালোচনা করছেন। তাঁদের প্রচেষ্টার কারণে অনুপ্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। কয়েক মাসে রাজ্যে অনুপ্রবেশ খুব বেশি বাড়েনি বরং কিছুটা কমেছে।

এদিন ঐতিহ্যবাহী কের পূজা নিয়ে বলেন, কের পূজা শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ত্রিপুরার আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক রয়েছে। মূলত, খারচি পূজার পরবর্তী আধ্যাত্মিক পরবর্তী ধাপ হিসেবে কের পূজা শুরু হয়। যা খারচি পূজার শেষ হওয়ার ১৪তম দিন থেকে শুরু হয়। এটি এক কঠোর আচার-অনুষ্ঠানের মাধ্যমে আয়োজিত হয়। যা প্রাচীন বিশ্বাস ও প্রথাগুলিকে সংরক্ষণ করে। আগরতলা রাজবাড়ি সহ নির্দিষ্ট কিছু এলাকা যেখানে এই পূজা অনুষ্ঠিত হয়।

সাথে তিনি যোগ করেন, কের পূজা শুধুমাত্র ত্রিপুরার আদিবাসী ঐতিহ্যের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমস্ত নাগরিকের জন্য একতা ও সমষ্টিগত কল্যাণের প্রতীক। এই পূজা মানুষকে একত্রিত করে। রাজ্যের সামাজিক ঐক্য গঠনে যে ভূমিকা পালন করে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top