News Flash

  • Home
  • দিনের খবর
  • “দুর্ঘটনার শিকার হয়েছি”, শেষ ফোনে স্ত্রীর কাছে বলেছিলেন পটনার অভিষেক, দেহ উদ্ধার কুয়ো থেকে
Image

“দুর্ঘটনার শিকার হয়েছি”, শেষ ফোনে স্ত্রীর কাছে বলেছিলেন পটনার অভিষেক, দেহ উদ্ধার কুয়ো থেকে

পটনা, ১৫ জুলাই:
রবিবার রাত থেকে নিখোঁজ থাকা এক বীমা সংস্থার শাখা ব্যবস্থাপক অভিষেক বরুণের (৩৮) দেহ সোমবার সকালে উদ্ধার করা হয়েছে একটি কুয়ো থেকে। পুলিশের প্রাথমিক অনুমান, এটি একটি দুর্ঘটনা, তবে সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

অভিষেক বরুণ, যিনি আইসিআইসিআই লমবার্ড বীমা সংস্থার পটনা শাখার ম্যানেজার ছিলেন, রবিবার রাতে রামকৃষ্ণ নগরে একটি অনুষ্ঠানে স্ত্রী ও সন্তানদের সঙ্গে অংশ নেন। পরে তিনি স্ত্রী-সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন এবং জানান যে তিনি পরে ফিরবেন।

স্ত্রী জানিয়েছেন, বাড়ি পৌঁছে অভিষেককে ফোন করলে তিনি জানান যে তিনি বাড়ির পথে রয়েছেন। রামকৃষ্ণ নগর থেকে তাঁর কঙ্করবাগের বাড়ির দূরত্ব প্রায় ৩ কিমি। কিছুক্ষণ পরে অভিষেক আবার ফোন করে জানান, তিনি একটি দুর্ঘটনার শিকার হয়েছেন। এরপর ফোনটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। সোমবার সকালে হাসানপুরা এলাকায় একটি কৃষিজমির পাশে থাকা কুয়ো থেকে অভিষেকের মৃতদেহ উদ্ধার হয়। উল্লেখ্য, ঘটনাস্থল রামকৃষ্ণ নগর থেকে প্রায় ৯ কিমি দূরে।

ঘটনা সম্পর্কে ডিএসপি সুশীল কুমার সংবাদমাধ্যমকে জানান, “১৩ জুলাই তিনি রাত ১০টা নাগাদ অনুষ্ঠান ছেড়ে একা বাইকে রওনা দেন। শেষ ফোনে তিনি স্ত্রীকে জানান, বাইকটি তাঁর ওপর পড়ে গেছে এবং তিনি দেয়াল ঘেরা জায়গায় আছেন। প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনার ঘটনা বলে মনে হচ্ছে। তদন্ত চলছে।”

অন্য এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানিয়েছেন, “সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অভিষেক একাই বাইক চালাচ্ছিলেন, কেউ তাঁর পেছনে ছিল না। এটি মদ্যপ অবস্থায় হওয়া দুর্ঘটনাও হতে পারে। তবে আমরা সব দিক খতিয়ে দেখছি — দুর্ঘটনা, আত্মহত্যা না কি কোনো ষড়যন্ত্র। এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

পুলিশ সাধারণ মানুষকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছে এবং বলেছে, যদি কোনো অপরাধের প্রমাণ পাওয়া যায়, তবে সেটি প্রকাশ্যে আনা হবে।

Releated Posts

প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয়—পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ১১ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে প্রাথমিক স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত সমস্ত শিক্ষাস্তরের পাঠ্যক্রমে কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামীদের জীবনী…

ByByNews Desk Aug 11, 2026

সব ধর্মীয় স্থানে মহিলাদের ‘শালীন পোশাক’ পরার আহ্বান মুসলিম জামাত প্রধানের

বেরেলি, ১১ আগস্ট (আইএএনএস): বৃন্দাবনের ইসকন মন্দিরে দর্শনার্থীদের জন্য পোশাকবিধি চালুর সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে ধর্মীয় স্থানগুলিতে মহিলাদের শালীন…

ByByNews Desk Aug 11, 2026

মিথ্যার ভিত্তিতে রাজনৈতিক বয়ান তৈরি করেন রাহুল গান্ধী, ক্রমাগত মিথ্যা ছড়ান: মধ্যপ্রদেশ বিজেপি সভাপতি

নয়াদিল্লি/ভোপাল, ১১ আগস্ট (আইএএনএস): পড়ুয়াদের বিভিন্ন সমস্যা নিয়ে রাহুল গান্ধী ‘দ্বিচারিতা’ করছেন বলে অভিযোগ করলেন মধ্যপ্রদেশ বিজেপির সভাপতি…

ByByNews Desk Aug 11, 2026

রাজনৈতিক স্বার্থে ব্যবহৃত না হয়ে নিজেদের সমস্যার জন্য লড়াই করুক জেন জি: মায়াবতী

লখনউ, ১১ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্তে চলা পড়ুয়া ও যুবসমাজের আন্দোলন নিয়ে শাসক ও বিরোধী—উভয় পক্ষকেই আক্রমণ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top