News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলকাতা আইন কলেজে গনধর্ষণ, পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দিলেন সাংসদ বিপ্লব
Image

কলকাতা আইন কলেজে গনধর্ষণ, পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট সর্বভারতীয় সভাপতির হাতে তুলে দিলেন সাংসদ বিপ্লব

কলকাতা, জুলাই ৮: কলকাতা আইন কলেজে গনধর্ষনের দুর্ভাগ্যজনক ঘটনার প্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি কর্তৃক গঠিত পর্যবেক্ষণ কমিটির রিপোর্ট বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাতে তুলে দিলেন সাংসদ বিপ্লব কুমার দেব সহ অন্যান্য সদস্যরা।।

রিপোর্টটি প্রকাশ্যে এনে জে.পি. নাড্ডা জানান, এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলার সম্পূর্ণ ভাঙন এবং রাজ্য সরকারের নারীদের নিরাপত্তার প্রতি চূড়ান্ত উদাসীনতা স্পষ্টভাবে উঠে এসেছে।

তিনি আরও বলেন, “সন্দেশখালি থেকে আর.জি. কর হাসপাতাল, আর এখন কলকাতার এই ঘটনা— সর্বত্র একই চিত্র। রাজ্য সরকারের নীরবতা, নিষ্ক্রিয়তা এবং অভিযুক্তদের রক্ষা করার প্রবণতা ক্রমাগতভাবে প্রকাশ পাচ্ছে।”

বিজেপি সূত্রে জানা গেছে, ওই ছাত্রীকে নৃশংসভাবে লাঞ্ছিত করার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবিতে দলের তরফে আন্দোলন আরও তীব্র করা হবে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top