News Flash

Image

রেলে কাটা পড়ে মৃত্যু ব্যক্তি

আগরতলা, ১ জুলাই : রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তি। ওই ঘটনায় উদয়পুর মহকুমার চন্দ্রপুর রেল সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, প্রতিদিনের মতো আজও জগবন্ধু দেবনাথ জঙ্গল থেকে লতাপাতা আনার জন্য যায় লতাপাতা নিয়ে বাড়ি যাওয়ার পথে পেরাতিয়া ফরেস্ট অফিস সংলগ্ন রেল ব্রিজের নিচে বিশ্রাম করার জন্য বসে তখন রেল লাইনের মাঝখানে থাকায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসীরা দেখতে পেয়ে উদয়পুর জিআরপি থানা ও রেলস্টেশনের কর্মীদের খবর দিয়েছেন। পরবর্তী সময় পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়। তৎক্ষণাৎ পরিবারের লোকজনরা মৃতদেহটিকে সনাক্ত করেন।

পরিবারের লোকজনদের থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা ভুগছেন, প্রায় সময়ই রেললাইনে রাস্তায় চলে আসতেন, তখন এলাকাবাসীরা দেখতে পেয়ে বাড়ি নিয়ে দিয়ে আসতো। খবর পেয়ে ছুটে আসেন উদয়পুর জিআরপি থানা ও গর্জি থানার পুলিশ কর্মীরা। এই মৃতদেহ কে নিয়ে তদন্ত শুরু করেন পুলিশ। এই নিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Releated Posts

চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে গাঁজা পাচারের চেষ্টা, উদয়পুরে পুলিশের জালে ২

উদয়পুর, ১১ আগস্ট: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ ও বিএসএফ। গোপন সূত্রে…

ByByReshmi Debnath Aug 11, 2026

রাজ্যের পর্যটন স্থানগুলির বিভিন্ন উন্নয়নমূলক কাজ সঠিক সময়ে শেষ করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ আগস্ট: রাজ্য সরকারের লক্ষ্য পর্যটনস্থলগুলিতে পর্যটকদের জন্য সুষ্ঠ ও স্বাচ্ছন্দ্যমূলক পরিষেবার সুযোগ সুনিশ্চিত করা।…

ByByReshmi Debnath Aug 11, 2026

হর ঘর তিরঙ্গা অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহন করতে নাগরিকদের প্রতি রাজ্যপালের আহবান

আগরতলা, ১১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু আজ নাগরিকদের ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে আন্তরিকভাবে অংশগ্রহণ করার আহ্বান…

ByByReshmi Debnath Aug 11, 2026

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top