News Flash

Image

মণিপুরে উগ্রবাদীদের অতর্কিত হামলা, মৃত চার, নিহত কুখ্যাত কুকি জঙ্গি নেতাও

চূড়াচাঁদপুর, ৩০ জুন : মণিপুরের চূড়াচাঁদপুর জেলার মঙজাং গ্রামে সোমবার দুপুরে উগ্রবাদীদের অতর্কিত হামলায় চারজন নিহত হয়েছেন। ঘটনার পেছনে কুকি জঙ্গি গোষ্ঠীগুলির অন্তর্দ্বন্দ্বের সম্ভাবনা উঠে আসছে বলে দাবি পুলিশের। মণিপুর পুলিশ জানিয়েছে, দুপুর ১টা থেকে ২টার মধ্যে একটি গাড়িকে লক্ষ্য করে এই অতর্কিত হামলা চালানো হয়েছে। গাড়িতে থাকা তিনজন ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছে। এছাড়াও, এক ৬০ বছর বয়সী মহিলা ওই সময় পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনিও গুলির আঘাতে গুরুতর জখম হন এবং পরে মারা গেছেন।

নিহতদের মধ্যে রয়েছেন কুকি ন্যাশনাল অর্গানাইজেশন/কুকি ন্যাশনাল আর্মি-র ডেপুটি কমান্ডার-ইন-চিফ হিসেবে পরিচিত থাংবই হাউকিপ ওরফে ‘থাফ্পি’। এই সংগঠনটি কুকি জনজাতিভিত্তিক একটি প্রভাবশালী জঙ্গি গোষ্ঠীটির কুখ্যাতি রয়েছে। এই হামলার পিছনে ইউনাইটেড কুকি ন্যাশনাল আর্মি-র হাত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ইউকেএনএ একটি ভিন্নমতাবলম্বী কুকি গোষ্ঠী যাদের সঙ্গে কেএনও/কেএনএ-র দীর্ঘদিনের শত্রুতা রয়েছে।

তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে ৫.৫৬ মিমি ক্যালিবারের একাধিক খালি গুলির খোল পেয়েছে। গাড়ির শরীরে বহু গুলির চিহ্ন দেখা গেছে, যা থেকে স্পষ্ট যে অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছিল। ঘটনার পর অতিরিক্ত পুলিশ ও নিরাপত্তা বাহিনী এলাকা ঘিরে ফেলেছে। চূড়াচাঁদপুর শহর থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে এই হামলা সংঘটিত হওয়ায় প্রশাসন ভিষণ চিন্তায় পড়েছে।

পুলিশি তদন্ত চলছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় গোটা এলাকায় মণিপুর প্রশাসন উচ্চ সতর্কতা জারি করেছে।

Releated Posts

অরুণাচল ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ, এই বাস্তবতা বদলানো সম্ভব নয়: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): অরুণাচল প্রদেশ ভারতের ‘অবিচ্ছেদ্য ও অখণ্ড’ অংশ এবং এই ‘অবিতর্কিত বাস্তবতা’ কোনওভাবেই পরিবর্তন করা…

ByByNews Desk Aug 11, 2026

এআই ও সোশ্যাল মিডিয়া দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য তরুণদের আহ্বান অরুণাচলের মুখ্যমন্ত্রীর

ইটানগর, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষা, কর্মসংস্থান, যোগাযোগ-সহ জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যাপক পরিবর্তন আনার…

ByByNews Desk Aug 11, 2026

অসমে ১৩ কোটি টাকার মর্ফিন বাজেয়াপ্ত, গ্রেফতার মাদক পাচারকারী

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় অভিযানে অসমের শ্রীভূমি জেলায় ৮.২২৪ কেজি মর্ফিন বাজেয়াপ্ত করেছে অসম…

ByByNews Desk Aug 11, 2026

অসমের ৩৯ লক্ষ মহিলা উদ্যোক্তাকে লাভজনক ব্যবসা গড়ে তুলতে ক্ষমতায়ন করা হচ্ছে: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১১ আগস্ট (আইএএনএস): অসমে মহিলা-নেতৃত্বাধীন উদ্যোগকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। প্রায় ৩৯ লক্ষ…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top