News Flash

  • Home
  • দিনের খবর
  • কসবায় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে বিজেপির তথ্য অনুসন্ধানী দল কলকাতায়, প্রশাসন অনুমতি দিচ্ছে না, এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন বিপ্লব
Image

কসবায় ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে বিজেপির তথ্য অনুসন্ধানী দল কলকাতায়, প্রশাসন অনুমতি দিচ্ছে না, এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন বিপ্লব

কলকাতা, ৩০ জুন: কলকাতার কসবা এলাকায় এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগের প্রেক্ষিতে চার সদস্যের একটি তথ্য অনুসন্ধানী দল গঠন করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলীয় সর্বভারতীয় সভাপতি জে.পি. নাড্ডার নির্দেশে এই দল গঠিত হয়েছে। সোমবার দুপুরের মধ্যেই দলটি কলকাতায় পৌঁছে গেছে। কিন্তু, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন ঘটনাস্থলে যেতে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে দেখা করার অনুমতি দিচ্ছে না। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগলেন বিপ্লব।

প্রসঙ্গত, বিজেপির তথ্য অনুসন্ধানী দলে রয়েছেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সত্যপাল সিং, মীনাক্ষী লেখী এবং রাজ্যসভার সাংসদ মননকুমার মিশ্র। কলকাতা বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান রাজ্য বিজেপি নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পাল।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অগ্নিমিত্রা জানান, বিমানবন্দর থেকে প্রথমে তাঁদের নিউ টাউনের একটি হোটেলে নিয়ে যাওয়া হবে। এরপর তাঁরা লালবাজার যাবেন, যেখানে পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য আবেদন জানানো হয়েছে। বিকেল ৩টা নাগাদ মুখ্যসচিবের সঙ্গে সাক্ষাৎ করারও পরিকল্পনা রয়েছে। অফিসে ইতিমধ্যে মেল করে আবেদন জানানো হয়েছে।

এরপর দলটি কসবায় দক্ষিণ কলকাতা ল কলেজে যাবে, যেখানে এই নৃশংস ঘটনা ঘটেছে বলে অভিযোগ। সেখান থেকে তাঁরা বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে সাংবাদিক বৈঠক করবেন।

কলকাতায় পা রেখেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন বিপ্লব দেব। তিনি বলেন, আমরা মুখ্যসচিবের কাছে সময় চেয়েছি, এখনও পর্যন্ত সম্মতি মেলেনি। কলেজে যাওয়ার অনুমতিও দেওয়া হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় হাথরস বা পহেলগাঁওয়ে টিম পাঠাতে পারেন, অথচ বিরোধী দলের প্রতিনিধি দল এলে তাঁদের বাধা দেওয়া হয়। এটা গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থী, তোপ দাগেন তিনি।

সাথে তিনি যোগ করেন, বাংলায় মহিলারা সুরক্ষিত নন। যিনি আইন পড়ছেন, ভবিষ্যতে অন্যদের হয়ে লড়বেন, তাঁর সঙ্গেই এমন ঘটনা ঘটেছে। এটাই প্রমাণ করে রাজ্যে নারীদের নিরাপত্তা নেই। একজন মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে এ ঘটনা অত্যন্ত লজ্জাজনক, উষ্মা প্রকাশ করেন বিপ্লব।

মীনাক্ষী লেখী বলেন, মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে বার বার এমন ঘটনা ঘটছে। প্রশাসনের যদি আমাদের সঙ্গে দেখা করার সময় না থাকে, তাহলে তাঁরা আদৌ কী করছেন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। আমরা শুধু সত্যটা জানতে এসেছি।

সত্যপাল সিং আশাবাদী, তাঁদের কসবায় যাওয়ার অনুমতি দেওয়া হবে। তিনি বলেন, নাড্ডার নির্দেশে আমরা এসেছি। আশা করছি মমতা দিদির সরকার আমাদের ঘটনাস্থলে যেতে দেবে, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সুযোগ দেবে, পুলিশ কমিশনারের সঙ্গেও কথা বলতে পারব।

এদিকে, বিজেপির প্রতিনিধি দলকে সেখানে যেতে পুলিশ বাধা দিতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। যদি এমনটা হয়, তবে রাজ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top