News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাস্টারপাড়া এলাকায় জন্ডিস ব্যাধি, ডেপুটেশন বড়দোয়ালি ব্লক কংগ্রেসের
Image

মাস্টারপাড়া এলাকায় জন্ডিস ব্যাধি, ডেপুটেশন বড়দোয়ালি ব্লক কংগ্রেসের

আগরতলা, ২৭ জুন : মাস্টারপাড়া এলাকায় জন্ডিস ব্যাধিতে আক্রন্ত একাধিক মানুষ। সে ব্যাপারে আজ ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বড়দোয়ালি ব্লক কংগ্রেস।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক কংগ্রেস কর্মী বলেন, ত্রিপুরায় কিছুদিন আগে বন্যা হয়েছিল। তারপর থেকে বেশ কিছুদিন ধরেই মাস্টার পাড়া এলাকায় জল বাহিত রোগ জন্ডিসের প্রাদুর্ভাব দেখা গিয়েছে। ওই এলাকায় নতুন করে ডিডব্লিউএস থেকে পরিশোধিত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছিল। সেই জল খেয়েই জন্ডিসের প্রাদুর্ভাব সেই এলাকায় দেখা দেয় বলে অভিযোগ। এখনো পর্যন্ত প্রায় ৭০ জন ওই ব্যাধিতে আক্রান্ত। তাই আজ ডিডব্লিউএসের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে বড়দোয়ালি ব্লক কংগ্রেস। তাঁর কথায়, অবিলম্বে কোনো ব্যবস্থা গ্রহণ না করলে এই সমস্যা আগামী দিনে মহামারির আকার ধারণ করবে।

Releated Posts

সরকারের সঙ্গে আলোচনার পর অবরোধ প্রত্যাহার, স্বস্তি সাধারণ মানুষের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ২০২৪ সালের পুনর্বাসন চুক্তি বাস্তবায়নের দাবিতে আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠনগুলির ডাকা ৭২ ঘণ্টার সড়ক ও রেল…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে একসঙ্গে লড়বে বিজেপি-তিপরা মথা-আইপিএফটি: মানিক সাহা

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরার এডিসি এলাকায় আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে বিজেপি, তিপরা মথা এবং আইপিএফটি যৌথভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি বামফ্রন্টের, প্রার্থীদের হুমকির অভিযোগ

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট…

ByByTaniya Chakraborty Sep 5, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বামপন্থীদের মনোনয়নে বাধা দেওয়া হচ্ছে: মানিক সরকার

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের, বিশেষ করে বামপন্থী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top