News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মুখ্যমন্ত্রীর কথায়, সমাজ বিরোধীদের সঙ্গে কোন আপোষ করা হবে না, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা: বিরোধী দলনেতা
Image

মুখ্যমন্ত্রীর কথায়, সমাজ বিরোধীদের সঙ্গে কোন আপোষ করা হবে না, কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা: বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ জুন : নিগো মাফিয়া, সমাজ বিরোধীদের সঙ্গে কোন ধরনের আপোষ করা হবে না। বিভিন্ন অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনটা বললেও বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। সরকারি বিভিন্ন দপ্তরেই এই সমাজবিরোধীরা বসে আছেন। প্রশাসনের সর্বক্ষেত্রেই চলছে দুর্নীতি, সজন পোষণ। একপ্রকার মাফিয়ারাই বিভিন্ন দপ্তরকে নিয়ন্ত্রণ করছেন। আজ সাংবাদিক সম্মেলনে এভাবেই বিভিন্ন অভিযোগ তুলে ধরেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

তিনি আরো বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। মুখ্যমন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে আইন-শৃঙ্খলার কথা বললেও বাস্তবে চিত্র সম্পূর্ণ আলাদা। প্রশাসনিক স্তরে রদবদল হচ্ছে। একের পর এক আধিকারিকগণ দায়িত্বভার গ্রহণ করছেন। কিন্তু আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে তেমন কোন পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। এদিন বিরোধী দলনেতা বিগত বেশ কয়েকদিনের ঘটনা তুলে এনে বলেন, গত ১৭ তারিখ সিপিআইএম বিশালগড় পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। পরবর্তী সময়ে স্থানীয় এক বাড়িতেও হামলা চালিয়েছে দুষ্কৃতিকারীরা। পুলিশের সামনে গোটা ঘটনা ঘটলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি পুলিশকে। এছাড়াও সমসাময়িক আরো বেশ কিছু ঘটনায় পুলিশের সহযোগিতা নেই বলেই অভিযোগ করেন এদিন বিরোধী দলনেতা।

এদিনের সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী মানিক দে, প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া প্রমুখ।

Releated Posts

বাম আমলে শুরু স্মার্ট মিটার প্রকল্প আর্থিক অনিয়ম, ঠিকাদারকে ‘অযৌক্তিক সুবিধা’; অডিটে প্রশ্ন ৪২.৭৬ কোটি টাকার: বিদ্যুৎমন্ত্রী

আগরতলা, ১১ আগস্ট:  বামফ্রন্ট সরকারের আমলেই ত্রিপুরায় স্মার্ট মিটার প্রকল্পের সূচনা হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়ন…

ByByReshmi Debnath Aug 11, 2026

আগরতলায় চালু হবে ১০টি ইলেকট্রিক বাস, পুজোর আগেই পরিষেবা শুরুর লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: আগরতলায় পরিবেশবান্ধব ও সাশ্রয়ী গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে এবার ১০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া…

ByByReshmi Debnath Aug 11, 2026

জলবদ্ধতা মোকাবিলায় আগরতলায় ১৩০ কোটি টাকার প্রকল্প, ১৫–৩০ মিনিটে জল নিষ্কাশনের লক্ষ্য

আগরতলা, ১১ আগস্ট: বর্ষার সময় জলবদ্ধতার সমস্যা মোকাবিলায় আগরতলা শহরের নিকাশি ব্যবস্থা আরও শক্তিশালী করতে বড়সড় পরিকল্পনা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

২০২৮-এ ত্রিপুরায় ফের বিজেপি সরকার, ২০২৯-এ কেন্দ্রে মোদির নেতৃত্বে প্রত্যাবর্তনের দাবি সুশান্তের

আগরতলা, ১১ আগস্ট: ২০২৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বিজেপি ফের সরকার গঠন করবে। তেমনি, ২০২৯ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026
Scroll to Top