News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের শাস্তির দাবিতে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিল বিজেপি সদর শহর জেলা কমিটি
Image

যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের শাস্তির দাবিতে পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দিল বিজেপি সদর শহর জেলা কমিটি

আগরতলা, ৯ জুন : যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামকে অতিসত্ত্বর গ্রেফতারের দাবিতে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিতে জেলা পুলিশ সুপার ড. কিরণ কুমার কে এর নিকট ডেপুটেশন দিল বিজেপি সদর শহর জেলা কমিটি।

উল্লেখ্য, গতকাল রাত থেকে যুব কংগ্রেস নেতা শাহজাহান ইসলামের সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বক্তব্য ঘিরে উত্তপ্ত রয়েছে রাজ্যের রাজনৈতিক পরিবেশ। অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। একদিকে কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলামের বাড়িতে প্রবেশ করে তাকে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে। অপরদিকে মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং বিজেপি কর্মীদের উপর ইট পাটকেল ছুঁরার অভিযোগ রয়েছে শাহজাহান ইসলাম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে। এই ঘটনায় ইতিমধ্যেই উভয়পক্ষের প্রতিনিধি দল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আজ সন্ধ্যায় সদর শহর জেলা কমিটির তরফ থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবং সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার অভিযোগ এনে তাকে শাস্তি প্রদানের পশ্চিম জেলা পুলিশ সুপারের নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে। এদিন সদর শহর জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য বলেন, গতকাল সামাজিক মাধ্যমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে ধরনের কুরুচিকর মন্তব্য প্রকাশ করেছে কংগ্রেস যুবনেতা তার তীব্র নিন্দা জানিয়েছে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এদিন এসপির নিকট ডেপুটেশন দেওয়া হয়েছে।

Releated Posts

৩১ অক্টোবরের মধ্যে ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবা সম্পূর্ণ ডিজিটাল করার লক্ষ্য: স্বাস্থ্য সচিব

আগরতলা, ১১ আগস্ট: আগামী ৩১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে রাজ্যের সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে ডিজিটাল করার উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা নিয়েছে…

ByByReshmi Debnath Aug 11, 2026

ব্যক্তিস্বার্থ নয়, তিপ্রাসাদের অধিকারই প্রথম: ১৭ আগস্ট আগরতলায় তিপ্রা মথার গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক

আগরতলা, ১১ আগস্ট: ব্যক্তিগত স্বার্থ, পদ বা ক্ষমতার চেয়ে তিপ্রাসা জনগণের অধিকারকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিলেন তিপ্রা মথার…

ByByReshmi Debnath Aug 11, 2026

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top