News Flash

  • Home
  • ত্রিপুরা
  • হরিয়ানায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ সন্তানের বাবা
Image

হরিয়ানায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ ২ সন্তানের বাবা

আগরতলা, ৭ জুন : কাজ করতে গিয়ে হরিয়ানায় নিখোঁজ হয়ে গিয়েছে কমলপুরের এক বাসিন্দা। শেষে বাধ্য হয়ে কমলপুর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন স্ত্রী অর্চনা খারিয়া। তাঁর দুই কন্যা সন্তানও রয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, কমলপুর থানাধিন বিষ্ণুপুরের বাসিন্দা রবিলাল খারিয়া গাড়ি চালানোর জন্য হরিয়ানা গিয়ে নিখোঁজ। গত ২৪ এপ্রিল তাকে নিয়ে যায় পার্শবর্তী হারেরখোলার বাসিন্দা সাধন কন্দ। তার সাথে যায় তার এক ভাইপো রানা খারিয়া। কিন্তু যাওয়ার পর তার কোনো খোঁজ নেই। সেখান থেকে তার মোবাইল ফোন থেকে জানানো হয় সে অসুস্থ। এরপর থেকেই তার কোনো খোঁজ নেই। শেষে বাধ্য হয়ে কমলপুর থানায় একটি নিখোঁজ ডাইরি করেন স্ত্রী অর্চনা খারিয়া। রবিলাল খারিয়ার ষোলো বছর ও তেরো বছরের দুই কন্যা সন্তান রয়েছে।

Releated Posts

টেট উত্তীর্ণদের উপর জলকামান, পুলিশি আচরণের নিন্দায় বিরোধী দলনেতা

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি হস্তক্ষেপ এবং জলকামান ব্যবহারের ঘটনায় তীব্র নিন্দা জানালেন বিরোধী দলনেতা। বৃহস্পতিবারের…

ByByReshmi Debnath Sep 24, 2026

মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে গেল অভিযুক্ত, বিশ্রামগঞ্জে ফের গ্রেপ্তার

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: মেলাঘর থানার লকআপ থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল এক অভিযুক্তের বিরুদ্ধে। বাথরুমে যাওয়ার কথা বলে…

ByByReshmi Debnath Sep 24, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে ৯০ শতাংশ নিশ্চিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনে এনডিএ জোটের জয় নিয়ে কমপক্ষে ৯০ শতাংশ নিশ্চিত বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath Sep 24, 2026

ধর্মনগরে বর্ণালী গোস্বামীর কুশপুতুল দাহ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এবিভিপির বিক্ষোভ

, ধর্মনগর, ২৪ সেপ্টেম্বর:ধর্মনগর সরকারি ডিগ্রি কলেজের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এক এবিভিপি কার্যকর্তার বাবাকে মারধরের অভিযোগে উত্তেজনা…

ByByTaniya Chakraborty Sep 24, 2026
Scroll to Top