News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাতের আঁধারে বিদ্যালয়ে হানা দিল নিশিকুটম্বের দল
Image

রাতের আঁধারে বিদ্যালয়ে হানা দিল নিশিকুটম্বের দল

আগরতলা, ৬ জুন : রাতের আঁধারে বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। প্রধান শিক্ষকের কক্ষের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারি ভাঙচুর করে দরকারি কাগজ পত্র উলটপালট করে রেখে যায়। ওই ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে কমলপুর শহরের পিএম শ্রী কৃষ্ণ চন্দ্র বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে চোরের দল হানা দিয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফুল শুক্লবৈদ্য শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ বিদ্যালয়ে গিয়ে দেখেন চুরি যাওয়ার ঘটনাটি দেখতে পান। সাথে সাথে কমলপুর থানায় খবর দিয়েছেন। পুলিশ এসে তদন্ত করেন। চোরেরা টাকা নেওয়ার উদ্দেশ্যে বিদ্যালয়ে চুরির ঘটনা সংঘটিত করেছে বলে প্রাথমিকভাবে অনুমান।

জানা যায়, চোরেরা বিদ্যালয়ের প্রধান গেটের তালা ভেঙ্গে প্রবেশ করে। এরপর প্রধান শিক্ষকের কক্ষের দরজার তালা ভেঙ্গে প্রবেশ করে আলমারি ভাঙচুর করে দরকারি কাগজ পত্র উলটপালট করে রেখে যায়।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top