আগরতলা, ৬ জুন : বকরি ঈদকে কেন্দ্র করে গো-হত্যা বন্ধের দাবিতে পশ্চিম আগরতলা থানার সামনে বিক্ষোভে সামিল হয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মীরা।
এদিন সংগঠনের এক নেতা বলেন, আগামী ৭ জুন মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল আজহা উৎসব। গো মাতাকে হিন্দু ধর্মাম্বলীরা পূজা করে থাকেন। সনাতন ধর্মাম্বলীদের জন্য গবাদি ধার্মিক দৃষ্টিতে অনেক গুরুত্বপূর্ণ। সনাতনের পরম্পরায় গো মাতার পূজা হয়ে থাকে। কিন্তু আজ গো হত্যা করা হচ্ছে। তাই আসন্ন ঈদ উৎসবে গো-হত্যা বন্ধের দাবিতে আজকের এই বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।



















