News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পতঞ্জলির প্রতিনিধিদলের সঙ্গে ত্রিপুরা সরকারের সহযোগিতার নয়া দিগন্ত
Image

পতঞ্জলির প্রতিনিধিদলের সঙ্গে ত্রিপুরা সরকারের সহযোগিতার নয়া দিগন্ত

আগরতলা, ৪ জুন: পতঞ্জলি যোগপীঠের মহাসচিব আচার্য বালকৃষ্ণ ও তাঁর প্রতিনিধিদলের সঙ্গে ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডঃ মানিক সাহা-র এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উভয় পক্ষের মধ্যে রাজ্যের সার্বিক উন্নয়নের উদ্দেশ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা হয়।
পতঞ্জলি গোষ্ঠী ত্রিপুরা রাজ্যে যোগ ও আধ্যাত্মিক পর্যটনের প্রসার, ওয়েলনেস সেন্টার স্থাপন, জৈববৈচিত্র্য উদ্যান, ফসিল মিউজিয়াম, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, মডেল স্কুল প্রতিষ্ঠা, ডিজিটাল কৃষি, তথ্য প্রযুক্তি, নবায়নযোগ্য শক্তি, এবং আদিবাসী ও গ্রামীণ শিল্পীদের প্রশিক্ষণের ক্ষেত্রে কাজ করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।
 জানা গেছে, এই সমস্ত ক্ষেত্রকে ঘিরে পতঞ্জলি গোষ্ঠীর সঙ্গে ত্রিপুরা সরকার খুব শীঘ্রই একটি বিস্তৃত সমঝোতা মৌ-স্বাক্ষর করবে। এই সমঝোতা চুক্তি রাজ্যের সামাজিক ও অর্থনৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এই সহযোগিতার ফলে রাজ্যের যুব সমাজ এবং গ্রামীণ জনগণের উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।”

Releated Posts

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত আলোচনার ভিত্তিতেই নেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: রাজ্যের সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সার্কুলার নতুন নয়, এটি বহু বছর আগেই জারি হয়েছিল।…

ByByNews Desk Jul 4, 2026

সামাজিক দায়বদ্ধতা হিসেবে যুবসমাজকে রক্তদানে আরও বেশি করে এগিয়ে আসতে হবে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই : রক্তদান হল মহৎ দান। একজন ব্যক্তির দান করা রক্তে তিনজন রোগীর জীবন বাঁচানো সম্ভব।…

ByByNews Desk Jul 4, 2026

ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর ভাবনাকেই বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী মোদী: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: দেশের স্বাধীনতা, জাতীয় ঐক্য এবং অখণ্ডতা রক্ষায় বহু মনীষী ও দেশপ্রেমিক আত্মত্যাগ করেছেন। কিন্তু দীর্ঘদিন…

ByByNews Desk Jul 4, 2026

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অনড় রাজ্য সরকার, পুলিশকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ জুলাই: মাদকের বিরুদ্ধে রাজ্য সরকার কঠোর জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে…

ByByTaniya Chakraborty Jul 4, 2026
Scroll to Top