News Flash

Image

রাতের আঁধারে গৃহস্থের বাড়িতে চোরের হানা

আগরতলা, ৪ জুন : রাতের আঁধারে হাত সাফাই করল চোরের দল। বাড়ির মালিকের অনুপস্থিতিতে উদয়পুর জামজুরি এলাকায় এক গৃহস্থের বাড়িতে চোরের দল হানা দিয়েছে। চোরের দল হানা দিয়ে পাঁচ ভরি স্বর্নালঙ্কার সহ নগদ অর্থ নিয়ে পালিয়েছে। ঘটনাটি প্রকাশ্যে আসতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল ছিল লোকনাথ বাবার তিরোধান উৎসব।এই উপলক্ষে ছিল ঠাকুরের অনুষ্ঠান। তাই উদয়পুর জামজুরি এলাকার বাসিন্দা স্বপ্না বর্মনের এক আত্মীয় বাড়ীতে লোকনাথ ঠাকুরের পূজা ছিল। পূজা উপলক্ষে বাড়ির সবাই চলে যায়। আর সেই সুযোগে চোরের দল বাড়িতে প্রবেশ করে প্রায় ৭০ হাজার টাকা ও চার থেকে পাঁচ ভরি স্বর্ণ নিয়ে গেছে পালিয়ে যায়। বাড়ির লোকজন গতকাল রাতে বাড়িতে এসে দেখে মূল গেইটে তালা লাগানো থাকলে ও ঘরের তালা ভেঙে চোরের দল ঘরে প্রবেশ করেছে। গতকাল রাতে কাঁকড়াবন থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে। ওই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিশ্বমঞ্চে ত্রিপুরার কুইন আনারস: ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে তিন দিনের ‘আনারস মহোৎসব’ আয়োজন রাজ্য সরকারের: কৃষিমন্ত্রী

আগরতলা, ১৩ মে: বিশ্বব্যাপী কুইন আনারসের প্রসার ঘটাতে আগামী ২৭ থেকে ২৯ জুন দিল্লিতে আনারস মহোৎসব আয়োজনের সিদ্ধান্ত…

ByByReshmi Debnath May 13, 2026

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top