News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারে মৃত্যু যুবকের, চাঞ্চল্য
Image

উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারে মৃত্যু যুবকের, চাঞ্চল্য

কৈলাসহর, ৩ মে : উত্তেজিত গ্রামবাসীদের বেধড়ক মারে মৃত্যু হল এক যুবকের। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনা মঙ্গলবার কৈলাসহরের কালীশাসন চা বাগানে। কৈলাসহরের কালীশাসন চা বাগান এলাকায় একটি অল্ট্রো গাড়ি দ্রুত গতিতে বেপরোয়া ভাবে চালিয়ে এক বাগান শ্রমিককে ধাক্কা দিয়ে গাড়িটি পাকা ড্রেনে পড়ে যায়। গাড়ি ড্রেনে পড়ে যাওয়ার সাথে সাথেই গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা অন্যরা গাড়ি থেকে বের হয়ে দৌড়ে চা বাগানের ভিতরে ঢুকে লুকিয়ে পড়ে।

পরবর্তী সময়ে উত্তেজিত গ্রামবাসীরা গাড়ির চালক সহ গাড়ির ভিতরে থাকা মানুষদের চা বাগানের ভিতরে খুঁজতে থাকে। অনেকক্ষন খোঁজাখুঁজির পর চা বাগানের ভিতরে গাড়ির চালককে পেয়ে উত্তেজিত গ্রামবাসীরা বেধড়কভাবে মারধর করে চা বাগানের ভিতরে মৃতদেহ ফেলে চলে যায়। অন্যদিকে গাড়ির ধাক্কায় চা বাগান শ্রমিক লগেন উরাং-এর পা ভেঙ্গে যায়। উত্তেজিত গ্রামবাসীরা অল্ট্রো গাড়িটিতে আগুন দিয়ে পুরো গাড়িটি জ্বালিয়ে দেয়। ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে গাড়ির চালক প্রদীপ দাসের মৃতদেহ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা যায় যে, গাড়ির চালক প্রদীপ দাসের বাড়ি কুমারঘাটের রতিয়াবাড়ি এলাকায়। ঘটনার খবর পেয়ে কৈলাসহরের দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে গাড়ির আগুন নেভায় এবং গাড়ির ধাক্কায় গুরুতর জখম চা বাগান শ্রমিক লগেন উরাংকে উদ্ধার করে দমকল কর্মীরা ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছেন ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর, অতিরিক্ত পুলিশ সুপার এল ভাংলিমা দারলং, কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি সুকান্ত সেন চৌধুরী সহ বিশাল পুলিশ এবং টি.এস.আর বাহিনী।

মৃতদেহ পাবার পর পুলিশ মৃতদেহের চিহ্নিত করনের কাজ চলাকালীন হঠাৎ করে গাড়িতে থাকা আরেক যাএী নির্মল দাস নামে এক যুবক চা বাগানের জঙ্গল থেকে বেরিয়ে পুলিশের কাছে এসে আত্মসমর্পণ করে। পুলিশ নির্মল দাসকে কৈলাসহর থানায় নিয়ে যায়। নির্মল দাসের বাড়ি পেচারতল বাজার এলাকায়। নির্মল দাসের কাছ থেকে জানা যায় যে, গাড়িতে মোট তিনজন ছিল। গাড়ির মালিক প্রদীপ নিজেই ছিলো এবং প্রদীপ দাস নিজেই গাড়ি চালিয়েছিলো এবং গাড়ির চালক প্রদীপের পাশেই গাড়িতে বসেছিলো। গাড়ির পিছনে দীপন দেবনাথ নামে আরেক যুবক ছিলো। দীপেনের বাড়ি কুমারঘাট এলাকায়। এই ঘটনায় গোটা কৈলাসহর মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

Releated Posts

ত্রিপুরার ৭.৭৫ কোটি টাকার চিটফান্ড কেলেঙ্কারিতে সঞ্জিত চক্রবর্তী গ্রেফতার, সিবিআইয়ের বড় সাফল্য

নয়াদিল্লি, ১৩ মে : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারির মামলায় বড় সাফল্য পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। প্রায় ৭.৭৫…

ByByTaniya Chakraborty May 13, 2026

নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায় : যুব কংগ্রেস

আগরতলা, ১৩ মে : নিট-ইউজি প্রশ্নফাঁস কাণ্ড ভারতের শিক্ষাব্যবস্থার ইতিহাসে কালো অধ্যায়। নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়…

ByByTaniya Chakraborty May 13, 2026

ত্রিপুরায় এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা ও উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক

আগরতলা, ১৩ মে: রাজ্যে এলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। মঙ্গলবার মহারাজা বীর…

ByByReshmi Debnath May 13, 2026

ভুটান সফরে উষ্ণ অভ্যর্থনা পেলেন সাংসদ বিপ্লব

আগরতলা, ১৩ মে: ভারতীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে ভুটান সফরে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন পশ্চিম ত্রিপুরার সাংসদ বিপ্লব…

ByByReshmi Debnath May 13, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top