News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ বিপ্লব
Image

বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ২ জুন: বিপর্যয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। সোমবার রাজ্যে এসেই শিবিরে আশ্রিত অসহায় মানুষদের কাছে ছুটে গেলেন। ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষদের হাতে তুলে দিলেন ত্রান সামগ্রী।

এদিন তিনি আগরতলা পুর নিগম এলাকার বিভিন্ন জলমগ্ন এলাকা এবং ক্ষতিগ্রস্তদের জন্য খোলা আশ্রয় শিবিরগুলি পরিদর্শন করছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমানে সাংসদ বিপ্লব কুমার দেব। ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন এবং খোঁজখবর নিচ্ছেন সামগ্রিক বিষয়ে।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যের বিভিন্ন স্থানে প্রবল বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় প্লাবিত পরিস্থিতিতে উদ্ধারকার্য সহ প্রতিটি বিষয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ সহকারে দেখছে। প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করতে হবে। প্রাকৃতিক দূর্যোগকে চ্যালেঞ্জ জানানো সম্ভব নয়। ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষদের যথার্থ সহায়তা করছে রাজ্য সরকার। রাজ্যে বিজেপি সরকার আসার পর আগরতলা পুর নিগম এলাকায় পাম্পের সংখ্যা বৃদ্ধি পায়। বিগত বাম সরকারের সময়কালে শহর আগরতলায় ড্রেনগুলির অবস্থা ভালো ছিল না।

তাঁর কথায়, স্বাভাবিক সময়ের আগে এবছর বর্ষা মরসুম শুরু হয়ে গিয়েছে। যার কারণে স্মার্ট সিটির জল নিকাশি কাজ সম্পূর্ণ হয়নি। স্মার্ট সিটির বড় বড় কভার ড্রেনের কাজ সম্পূর্ণ হয়েছে। কিন্তু বিভিন্ন জায়গায় স্থানীয় কিছু ড্রেনের কাজ চলছিল। রাজ্য সরকার প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলা করতে যথাসম্ভব চেষ্টা করছে। পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলাতেও পরিস্থিতি অনুসারে প্রশাসনের তরফে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে l এই বিরূপ প্রাকৃতিক পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে যেকোনো সহায়তার জন্য স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করতে আহবান জানিয়েছেন তিনি l এই পরিস্থিতি মোকাবিলায় সমস্ত রকমে প্রস্তুত রয়েছে রাজ্য সরকার।

এদিন তিনি বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন। তিনি বলেন, বিরোধী দলনেতা সম্মুখে বলে বেড়াচ্ছে বিজেপি সরকার রাজ্যের কোনো উন্নয়ন করে নি। আসলে তিনি উন্নয়ন সম্পর্কে কিছু বুঝেন না, তিনি শুধু নকশালীবাদ বুঝেন। গোটা দেশে নকশালপন্থী নিষিদ্ধ। সে জায়গায় দাঁড়িয়েছে সিপিএমের পলিটব্যুরো তরফ থেকে নকশালপন্থীদের পক্ষে বিবৃতি জারি করা হয়েছে। আসলে সিপিআইএম দেশবিরোধী।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top