News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • স্পেসএক্স-এ অসম-সন্তান ভবানী ভি শর্মা, সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা
Image

স্পেসএক্স-এ অসম-সন্তান ভবানী ভি শর্মা, সুনিতা উইলিয়ামসকে ফিরিয়ে আনতে নিয়েছেন গুরুত্বপূর্ণ ভূমিকা

গুয়াহাটি, ২০ মাৰ্চ (হি.স.) : অসমের দরং জেলার অন্তর্গত সিপাঝাড়ের আদি-বাসিন্দা ভবানী ভি শর্মা মহাকাশচারী সুনিতা উইলিয়ামসকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনতে স্পেসএক্স-এর সফল মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইতিহাস রচনা করেছেন।

অসম-সন্তান ভবানী ভি শর্মা স্পেসএক্স-এর একজন সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার। মিশনের প্রযুক্তিগত দিকগুলির সমন্বয় রক্ষা করার পাশাপাশি মসৃণ এবং নিরাপদ অবতরণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।

অসম থেকে মহাকাশ প্রযুক্তির উচ্চপদে নিয়োজিত ভবানী শর্মার যাত্রা প্ৰচুর অনুপ্রেরণাদায়ক। আসাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট থেকে শিক্ষাজীবন শুরু করে পরবৰ্তীতে যোরহাট ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াশোনা করেছেন শর্মা। পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে আরও পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান ২০০৫ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে প্রযুক্তি এবং মহাকাশে তাঁর অসাধারণ ক্যারিয়ারের ভিত্তি স্থাপন করেন তিনি।

সেখানে ১৫ বছরেরও বেশি অভিজ্ঞতার সাথে ভবানী ভি শর্মা মার্কিন যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় সংস্থাগুলিতে গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে থাকেন। ২০০৬ সালে মাইক্রোসফটে একজন টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কাজ শুরু করেন। ওই বছরের জানুয়ারিতে স্পেসএক্স-এ যোগদানের আগে বিভিন্ন নেতৃত্বের ভূমিকায় কাজ করেন। মহাকাশচারী সুনিতা উইলিয়ামস সংক্রান্ত সর্বশেষ মিশনে দক্ষতা এবং নিষ্ঠা প্রদর্শন করে তিনি তাঁর কর্মজীবনের একটি উল্লেখযোগ্য অর্জন করতে সক্ষম হয়েছেন।

স্পেসএক্স-এর হাই-প্রোফাইল মিশনে ভবানী শর্মার অবদান কেবল তাঁর পরিবার এবং বন্ধুদেরই গর্বিত করেনি বরং অসমের উচ্চাকাঙ্ক্ষী প্রকৌশলী এবং পেশাদারদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন। তাঁর সাফল্য রাজ্যের প্রতিভার বিশ্বব্যাপী সম্ভাবনার প্রতিফলন ঘটিয়েছে, যা আন্তর্জাতিক মহাকাশ ও প্রযুক্তি ক্ষেত্রে অসমের ক্রমবর্ধমান উপস্থিতিকে আরও মজবুত করেছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top