News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটার তালিকা নিয়ে আলোচনা হওয়া উচিত : রাহুল গান্ধী
Image

ভোটার তালিকা নিয়ে আলোচনা হওয়া উচিত : রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): ভোটার তালিকা নিয়ে সংসদে আলোচনা হওয়া উচিত। এমনটাই দাবি জানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোমবার লোকসভায় রাহুল গান্ধী বলেছেন, “দেশজুড়ে ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। প্রতিটি বিরোধী দলেই ভোটার তালিকা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। সমগ্র বিরোধী দল শুধু বলছে, ভোটার তালিকা নিয়ে আলোচনা হওয়া উচিত।”

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পিএম শ্রী প্রকল্প নিয়ে মন্তব্যের প্রতিবাদে ডিএমকে এবং কংগ্রেস সাংসদদের বিক্ষোভের জেরে লোকসভার অধিবেশন দুপুর পর্যন্ত মুলতবি করা হয়েছে। অন্যদিকে, রাজ্যসভায় কংগ্রেস, তৃণমূল, ডিএমকে, সমাজবাদী পার্টি এবং অন্যান্য সদস্যরা ডুপ্লিকেট ভোটার আইডি ইস্যু এবং অন্যান্য বিষয় নিয়ে ওয়াকআউট করেন।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top