News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাজেট খুব ভালো হয়েছে; সবার কথা চিন্তা করা হয়েছে, মন্তব্য ফারুক আব্দুল্লাহর
Image

বাজেট খুব ভালো হয়েছে; সবার কথা চিন্তা করা হয়েছে, মন্তব্য ফারুক আব্দুল্লাহর

জম্মু, ৭ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের বাজেটকে খুব ভালো বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আব্দুল্লাহ। তাঁর কথায়, বাজেটে সবার চিন্তা করা হয়েছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বিধানসভায় বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এদিন বলেছেন, এই অঞ্চলটি স্থায়ী শান্তির পথে এগিয়ে চলেছে। গত সাত বছরে নির্বাচিত সরকারের এটিই প্রথম বাজেট।

পরে বাজেট প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফারুক আব্দুল্লাহ বলেছেন, বাজেটটি খুবই ভালো হয়েছে, এতে সবকিছুই অন্তর্ভুক্ত ছিল। এতে জম্মু ও কাশ্মীর উভয়কেই অন্তর্ভুক্ত করা হয়েছিল, শিক্ষা ক্ষেত্র, স্বাস্থ্য ক্ষেত্র এবং পর্যটন ক্ষেত্রকেও অন্তর্ভুক্ত করা হয়েছিল। কোনও ক্ষেত্রই বাদ পড়েনি। এমনকি দারিদ্র্যসীমার নীচে থাকা ব্যক্তিদেরও বিবেচনা করা হয়েছে এবং তাদের জন্যও ব্যবস্থা করা হয়েছে।

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top