News Flash

Image

অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার দুই

আগরতলা, ২০ ফেব্রুয়ারি: ফের অবৈধ অনুপ্রবেশকারী ২ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। আগরতলা জিআরপিএস, বিএসএফ, আগরতলা আরপিএফ, গোয়েন্দা বিভাগ মিলে যৌথ অভিযান চালিয়ে আগরতলা রেল স্টেশন থেকে দুজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে।

এই বিষয়ে জিআরপি থানার পুলিশ আধিকারিক তাপস দাস জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসায় তারা জানিয়েছে তারা কলকাতা যাবে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হয় । যাদেরকে আটক করা হয়েছে তারা হলো অমিত ধর (২৯),জিলা -চট্টগ্রাম , বাংলাদেশ।মিলি আক্তার (১৯), জিলা -ঢাকা , বাংলাদেশ। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবসে বিশালগড়ে রক্তদান শিবির

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: শহীদ কমরেড গৌতম প্রসাদ দত্তের ৪৭তম শহীদান দিবস উপলক্ষে বুধবার বিশালগড়ের অফিসটিলা সিপিআই(এম) পার্টি অফিসে…

ByByReshmi Debnath Sep 16, 2026

লটারির কুপনের প্রলোভনে চড়া দামে কাপড় বিক্রির অভিযোগ, দুই যুবককে পুলিশের হাতে তুলে দিল জনতা

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: স্বল্পমূল্যের কাপড়ের সঙ্গে লটারির কুপনের প্রলোভন দেখিয়ে গ্রামের সাধারণ মানুষকে চড়া দামে বিভিন্ন পণ্য বিক্রির…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top