News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বাজেট নিয়ে বিজেপি নেতৃবৃন্দদের আলোচনার আমন্ত্রণ জিতেন্দ্রর
Image

বাজেট নিয়ে বিজেপি নেতৃবৃন্দদের আলোচনার আমন্ত্রণ জিতেন্দ্রর

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি: ২০২৫-২৬ অর্থবর্ষের সাধারণ বাজেট নিয়ে ত্রিপুরায় শাসক ও বিরোধীদের মধ্যে তরজার লড়াই চরমে পৌছেছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সংসদে বাজেট পেশ করার পর থেকে সারা দেশের সাথে ত্রিপুরায় বিরোধীরা এককাট্টা হয়ে সমালোচনা করছেন। এরই জবাবে বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গতকাল বিরোধীদের অর্থশাস্ত্রে অজ্ঞতা নিয়ে তোপ দেগেছিলেন। তারই জবাবে আজ সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সাধারণ বাজেট নিয়ে খোলা আলোচনার জন্য বিজেপি নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছেন।

প্রসঙ্গত, বিরোধীরা কেন্দ্রীয় এবং রাজ্য বাজেটের মধ্যে তফাৎ বুঝতে পারে না। বিরোধীরা এত মূর্খ এবং অপদার্থ তা জানা ছিল না। গতকাল কেন্দ্রীয় বাজেটের সর্মথনে বিজেপি সদর জেলা কমিটির উদ্যোগে আয়োজিত জনসভায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য।

আজ সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী বলেন, তীব্র হতাশা থেকে বাম বিরোধী করতে হচ্ছে বিজেপি নেতৃত্বদের। কারণ, তাঁরা বোঝে গিয়েছে ক্রমশ বিজেপি জনবিচ্ছিন্ন হচ্ছে। তাই তাঁরা জনসম্মুখে ভুল মন্তব্য করছেন। আসলে ভুল মন্তব্য করে জনগণের মধ্যে অক্সিজেন যোগানোর কাজ করতে হচ্ছে বিজেপিকে।

তাঁর কথায়, বিজেপি’র মাথা ব্যাথা হল কমিউনিস্টরা। কারণ, বিজেপি নেতৃত্ববৃন্দদের মন্তব্য থেকে বুঝা যায় দেশে একমাত্র তাঁদের মাথা ব্যথার কারণ হল কমিউনিস্ট। তাই তাঁরা জনসম্মুখে ভুল মন্তব্য করে বেড়াচ্ছে। গতকাল বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য গতকাল বিরোধীদের অর্থশাস্ত্রে অজ্ঞতা নিয়ে বলেছিলেন। তারই জবাবে আজ সাধারণ বাজেট নিয়ে খোলা আলোচনার জন্য বিজেপি নেতৃবৃন্দদের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

Releated Posts

ত্রিপুরায় ভুয়ো সরকারি সংস্থার নামে প্রতারণা: ১.১২ কোটি টাকার ব্যাংক আমানত বাজেয়াপ্ত ইডির

আগরতলা, ১ আগস্ট (আইএএনএস): ত্রিপুরায় সরকারি আধিকারিকের পরিচয় ভুয়োভাবে ব্যবহার করে সরকারি সংস্থার আদলে প্রতিষ্ঠান গড়ে তুলে বিনিয়োগকারী…

ByBySandeep Biswas Aug 1, 2026

রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: রক্তদান কর্মসূচিতে বর্তমানে রাজ্যে এক নবজাগরণের সৃষ্টি হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে আধ্যাত্মিকতার ভাব তৈরি হওয়ার…

ByByNews Desk Aug 1, 2026

আইপিএল বেটিং চক্রে ইডির বড় পদক্ষেপ, ১.০৫ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

আগরতলা, ১ আগস্ট: ত্রিপুরায় অবৈধ আইপিএল ও ক্রিকেট বেটিং চক্রের বিরুদ্ধে তদন্তে বড় পদক্ষেপ নিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।…

ByByTaniya Chakraborty Aug 1, 2026

উত্তর ত্রিপুরায় কুয়ো থেকে ১২ দিনের নবজাতিকার দেহ উদ্ধার, চাঞ্চল্য

ধর্মনগর, ১ আগস্ট: উত্তর ত্রিপুরা জেলার উত্তর গোপালপুর গ্রামে কুয়ো থেকে ১২ দিনের এক নবজাতিকা কন্যার দেহ উদ্ধারের…

ByByTaniya Chakraborty Aug 1, 2026
Scroll to Top