News Flash

  • Home
  • দেশ
  • হরিয়ানায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, বাস–ট্রাকের সংঘর্ষে আহত ৩
Image

হরিয়ানায় ঘন কুয়াশায় দৃশ্যমানতা তলানিতে, বাস–ট্রাকের সংঘর্ষে আহত ৩

ফতেহাবাদ, ৩১ জানুয়ারি (হি.স.) : শুক্রবার সকালে হরিয়ানার ফতেহাবাদে ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা ছিল তলানিতে। এর ফলে জাতীয় সড়কের বড়পাল গ্রামের কাছে একটি যাত্রিবাহী বাসের সঙ্গে ট্রাকের  ধাক্কা লাগে। দুর্ঘটনায় বাসের সামনের সিটে বসে থাকা ৩ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।

এক পুলিশ আধিকারিক জানান, ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা খুব কম ছিল, যার কারণে রাস্তায় যান চলাচলের অসুবিধা হচ্ছিল। হরিয়ানার  ফতেহাবাদ থেকে ঝুনঝুনুর উদ্দেশ্যে যাওয়ার সময়ে একটি যাত্রিবাহী বাস বড়পাল গ্রামের কাছে সামনে থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসের সামনের সিটে বসে থাকা ৩ জন যাত্রী আহত হন। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): পেট্রোলে ইথানলের পরিমাণ প্রকাশ এবং ইথানল-মিশ্রিত জ্বালানির সঙ্গে বিভিন্ন গাড়ির সামঞ্জস্য নিয়ে আরও স্বচ্ছতা…

ByByNews Desk Aug 31, 2026

নেপালের বন্যার প্রভাব, গণ্ডক ব্যারাজের জল ছাড়ায় বিহারের পশ্চিম চম্পারণের নিচু এলাকা প্লাবিত

পশ্চিম চম্পারণ, ৩১ আগস্ট (আইএএনএস): প্রতিবেশী নেপালে ভয়াবহ বন্যার পর ভাল্মিকীনগর গণ্ডক ব্যারাজ থেকে বিপুল পরিমাণ জল ছাড়ায়…

ByByNews Desk Aug 31, 2026

উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্য সংরক্ষণে একসঙ্গে কাজ করবে ভারত-উজবেকিস্তান: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): উজবেকিস্তানের বৌদ্ধ ঐতিহ্যবাহী স্থাপনাগুলি সংরক্ষণে ভারত ও উজবেকিস্তান যৌথভাবে কাজ করবে বলে ঘোষণা করলেন…

ByByNews Desk Aug 30, 2026

মধ্য এশিয়ায় ভারতের কূটনৈতিক সম্পর্কে উজবেকিস্তান ‘কেন্দ্রবিন্দু’: মোদি

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): মধ্য এশিয়ার সঙ্গে ভারতের কূটনৈতিক ও কৌশলগত যোগাযোগের ক্ষেত্রে উজবেকিস্তান গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top