News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাঠ না দিলেও মানুষকে আটকে রাখা সম্ভব নয়, সমাবেশ হবেই : মানিক সরকার
Image

মাঠ না দিলেও মানুষকে আটকে রাখা সম্ভব নয়, সমাবেশ হবেই : মানিক সরকার

আগরতলা, ২৭ জানুয়ারি: সিপিআইএমের রাজ্য সমাবেশের জন্য মাঠ না দিলেও মানুষকে আটকে রাখা সম্ভব নয়। সিপিআইএমের ২৪তম রাজ্য সমাবেশ হবেই। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই দাবি করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

প্রসঙ্গত, আজ গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা এলাকার প্রবীণ বাম নেতা সুনীল দেবনাথের বাড়িতে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তিনি বাম নেতা এবং তাঁর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, প্রবীণ বাম নেতা সুনীল দেবনাথ অনেক মানুষের উপকার করেছিলেন। তিনি অসুস্থ অনেকদিন যাবৎ। এখন অসুস্থতার কারণে ঘর থেকে বের হতে পারেন না। অত্যন্ত জনপ্রিয় এবং সৎ মানুষ তিনি। তিনি সিপিআইএম করলেও দল মত নির্বিশেষে সবার বিপদে পাশে দাঁড়াতেন তিনি।

তাঁর কথায়, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে জনগণকে অসত্য প্রতিশ্রুতি দিয়ে প্রলোভন দেখিয়ে সিপিএমকে ভোট দিতে আটকে দিয়েছিল বিজেপি। ক্ষমতায় আসার দেড় বছরের মধ্যে জনগণ সব বুঝতে পেরেছেন। কিন্তু সিপিআইএম প্রথম থেকে শত্রু মিত্র চিনতে জনগণকে সর্তক করেছিলেন।

এদিন তিনি আরও বলেন, ২০২৩ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বৈতরণী পার করে দিয়েছিল তিপরা মথা। জনগণ তাঁদের সব মিথ্যা প্রতিশ্রুতি বুঝতে পেরেছেন। তাই সিপিআইএমের রাজ্য সমাবেশ করতে কোনো ময়দান দিচ্ছে না সরকার। কিন্তু মানুষকে কোনোভাবে আটকাতে পারবে না। ২৯ জানুয়ারি সিপিআইএমের রাজ্য সমাবেশ হবেই। তাই আগামী নির্বাচনে জনগণকে তাঁদের প্রলোভনের ফাঁদে পা না দিতে সর্তক করেন তিনি।

Releated Posts

বনমালিপুরের তিন ফ্ল্যাটে অবিলম্বে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের নির্দেশ, টিএসইসিএল-কে জরিমানা হাইকোর্টের

আগরতলা, ৮ আগস্ট: সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ঘটনায় ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর ভূমিকা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি নেই, তবুও পরিষেবায় দুর্ভোগ : মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট: ত্রিপুরায় বিদ্যুতের কোনও ঘাটতি নেই। পূর্বতন বামফ্রন্ট সরকারের আমলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও উদ্যোগের ফলে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 8, 2026

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ…

ByByReshmi Debnath Aug 7, 2026

“ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?” — তৃতীয় শ্রেণির পূরুবীর প্রশ্নে আলোড়ন বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৭ আগস্ট: “ম্যাম, সব গাছ কেটে ফেললে আমরা নিঃশ্বাস নেব কীভাবে?“একটি ছোট্ট প্রশ্ন। কিন্তু সেই…

ByByReshmi Debnath Aug 7, 2026
Scroll to Top