News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, চলছে কঠোর টহলদারি : ডিজিপি
Image

প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার, চলছে কঠোর টহলদারি : ডিজিপি

আগরতলা, ২৫ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। এছাড়াও, সীমান্তে বিএসএফ কঠোর টহলদারি চালিয়ে যাচ্ছে। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানোর উদ্দেশ্যে সীমান্তে ওই বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন ডিজিপি অমিতাভ রঞ্জন।

এদিন তিনি বলেন, আগামীকাল অর্থাৎ ২৬ জানুয়ারি সারা রাজ্যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ভারতের ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হবে। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান আগরতলা আসাম রাইফেলস ময়দানে আয়োজন করা হয়েছে। এদিন সকাল আসাম রাইফেলস ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করবেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু। ভারত-বাংলাদেশ সীমান্তে ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর টহলদারি চালিয়ে যাচ্ছে। তাছাড়া, রাজ্যের সমস্ত জায়গায় প্যারেডের অনুশীলন অনুষ্ঠিত হবে ওই সমস্ত জায়গায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, আজ অর্থাৎ ২৫ জানুয়ারি এবং ২৬ জানুয়ারির রাতেও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য প্রশাসনের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ট্রাফিক দফতর তরফ থেকে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাঁর কথায়, আগামীকালের জন্য পর্যাপ্ত বিএসএফ এবং টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top