News Flash

  • Home
  • দেশ
  • প্রয়াগরাজে আগুন ধরে গেল দু’টি গাড়িতে, হতাহতের খবর নেই
Image

প্রয়াগরাজে আগুন ধরে গেল দু’টি গাড়িতে, হতাহতের খবর নেই

প্রয়াগরাজ, ২৫ জানুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের প্রয়াগরাজে চলছে মহাকুম্ভ মেলা। দেশ ও বিদেশ থেকে বহু পুণ্যার্থী আসছেন মহাকুম্ভ মেলায়। এমতাবস্থায় শনিবার প্রয়াগরাজে সর্দার প্যাটেল সেবা সংস্থার সামনে আগুন ধরে গেল দু’টি গাড়িতে। আগুনের লেলিহান শিখায় একটি গাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে, অপর গাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ জানিয়েছে, প্রয়াগরাজের মেলা এলাকায় দু’টি গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, প্রধান সড়কের ২ নম্বর সেক্টরের কাছে দু’টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দমকলের চারটি ইঞ্জিন দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে এবং সৌভাগ্যবশত, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। দমকল অফিসার বিশাল যাদব বলছেন, “ভক্তরা দূর-দূরান্ত থেকে আসছেন এবং এখানে নিজেদের গাড়ি পার্ক করেছেন। প্রচণ্ড গরমের কারণে আগুন ধরে যায়। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে। এরটিগা গাড়িটি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং ভেন্যু গাড়িটি আংশিকভাবে পুড়ে গিয়েছে।

Releated Posts

বিশ্বের বাজারে নতুন পরিচয় গড়ছে বিহারের প্রতিভা ও পণ্য: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): বিহারের প্রতিভা ও বিভিন্ন পণ্য এবার আন্তর্জাতিক বাজারে নিজেদের নতুন পরিচয় তৈরি করছে বলে…

ByByNews Desk Aug 8, 2026

‘আমি বাবা বাগেশ্বর নই, তবে…’: আইআইটি দিল্লির সমাবর্তনে মোদির রসিক মন্তব্যে হাসির রোল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): আইআইটি দিল্লির সমাবর্তন অনুষ্ঠানে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ভাবনার প্রসঙ্গ তুলতে গিয়ে বাবা বাগেশ্বরের নাম…

ByByNews Desk Aug 8, 2026

ছাত্র আন্দোলন নিয়ে শশী থারুরের মন্তব্যে বিজেপির সমর্থন, কংগ্রেসের দাবি—রাহুলের লক্ষ্য রাজনৈতিক লাভ নয়, ব্যবস্থাগত সংস্কার

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): ছাত্র সমস্যা এবং জনসংযোগ নিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর…

ByByNews Desk Aug 8, 2026

প্রথমবার সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’ রফতানি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): প্রথমবারের মতো বিহার থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় রফতানি হল জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top