News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই শিশু সহ পাঁচ বাংলাদেশী নাগরিক আটক
Image

ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই শিশু সহ পাঁচ বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ২৪ জানুয়ারি: সীমান্ত রক্ষীবাহিনীর চোখে ধুলো দিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশের দায়ে দুই শিশু সহ পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করে সাব্রুম থানার পুলিশ। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ত্রিপুরায় প্রতিনিয়তই বাংলাদেশি অনুপ্রবেশ চলছে। সীমান্ত সুরক্ষা বাহিনী কঠোর নজরদারি থাকা সত্ত্বেও বাংলাদেশি অনুপ্রবেশ বন্ধ করা যাচ্ছে না। দালালদের মারফতে কাঁটাতারের বেড়া অতিক্রম করে রাজ্যে বাংলাদেশের অনুপ্রবেশ এর ঘটনা নিত্যদিনের হয়ে দাঁড়িয়েছে। আজ সকালে সাব্রুম থানায় খবর আসে সাব্রুমের প্রত্যন্ত উপজাতি জনপদ মাগরুম এডিসি ভিলেজ এলাকায় কাঁটাতারের বেড়া পেরিয়ে ত্রিপুরায় অনুপ্রবেশ করে একই পরিবারের ৫ সদস্য। তাদেরকে আটক করা হয়েছে।

সাব্রুমের মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে সাব্রুমের প্রত্যন্ত উপজাতি জনপদ মাগরুম এডিসি ভিলেজ এলাকায় কাঁটা তারের বেড়া দিয়ে বাংলাদেশীরা ত্রিপুরায় প্রবেশ করবে। সেই খবরের ভিত্তিতে পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের সহযোগিতায় মাগরুম এডিসি ভিলেজ এলাকা থেকে এই পাঁচ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের আটক করে সাব্রুম থানায় নিয়ে আসে। আটককৃত বাংলাদেশিরা হলেন সনাতন মিশ্র দে (৩৫), তন্নি দে (২৫), নারায়নী দে (৫৭) এছাড়াও তাদের সাথে সাড়ে তিন বছর ও আড়াই বছরের দুই কন্যা সন্তান‌ও রয়েছে। তাদের সকলের বাড়ি বাংলাদেশের রাঙ্গামাটিতে।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top