News Flash

Image

৪.৮ মাত্রার ভূমিকম্প মায়ানমারে, কম্পন অসম সহ উত্তরপূর্বে

গুয়াহাটি, ২৪ জানুয়ারি (হি.স.) : মায়ানমারের ভূমিকম্পে কেঁপেছে গোটা অসম সহ উত্তর-পূর্বাঞ্চল। আজ শুক্রবার ভোররাত ১২টা ৫৩ মিনিট ৩৫ সেকেন্ডে ৪.৮ প্ৰাবল্যের ভূমিকম্প আঘাত হানে মায়ানমারে। তবে সংঘটিত ভূমিকম্পে কোনও হতাহত বা ক্ষয়ক্ষতির খবর এ খবর লেখা পর্যন্ত পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস)-র প্ৰকাশিত তথ্যে জানা গেছে, শুক্ৰবার ভোররাত ০০:৫৩:৩৫টায় সংঘটিত ৪.৮ প্ৰাবল্যের ভূমিকম্পের উৎসস্থল ছিল মায়ানমারের ভূপৃষ্ঠের ১০৬ কিমি গভীরে ২৪.৬৮° উত্তর অক্ষাংশ এবং ৯৪.৮৭° পূর্বে।

প্ৰসঙ্গত, গত বুধবার (২২ জানুয়ারি) রাতে দেড় ঘণ্টার ব্যবধানে পর পর দুবার ভূমিকম্পে কেঁপেছে উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর এবং অসমের কিছু অঞ্চল। বুধবার রাত ০৮টা ৫৭ মিনিট ৪৬ সেকেন্ডে প্ৰথম ৪.৩ প্ৰাবল্যের ভূমিকম্প আঘাত হানে মণিপুরের ফেরজাওল জেলায়। এর পর রাত ০৯টা ৪৬ মিনিট ৩০ সেকেন্ডে ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় মণিপুরের চূড়াচাঁদ জেলায়। মণিপুরে সৃষ্ট ভূমিকম্পের ঝটকা লেগেছে অসমের রাজধানী গুয়াহাটি, কাছাড় জেলা সহ বিভিন্ন প্রান্তে।

Releated Posts

পিএম-রাহাত ও রাহ-বীর অসমে দুর্ঘটনা মোকাবিলায় প্রথম প্রতিক্রিয়া ব্যবস্থা আরও শক্তিশালী করবে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সড়ক দুর্ঘটনার পর সময়মতো সহায়তা জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Sep 22, 2026

‘বিজেপি কর্মীরা পার্ট-টাইম রাজনীতিবিদ নন’: রাহুল গান্ধীকে নিশানা নীতিন নবীনের

সহারানপুর, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নাম না করে নিশানা করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন…

ByByNews Desk Sep 22, 2026

অসমে সীমান্তে গরু পাচারের সন্দেহ, চার বাংলাদেশি-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): সীমান্ত পেরিয়ে গরু ও মহিষ পাচারের সন্দেহে অসমের শ্রীভূমি জেলায় চার বাংলাদেশি নাগরিক-সহ পাঁচজনকে…

ByByNews Desk Sep 22, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তির আলোচনা দ্রুত এগোচ্ছে, সঠিক দিকেই: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা দ্রুত গতিতে এবং সঠিক দিকেই…

ByByNews Desk Sep 22, 2026
Scroll to Top