News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ জনজাতিদের
Image

রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ জনজাতিদের

আগরতলা, ২৩ জানুয়ারি : রাস্তা সংস্কার ও পানীয় জলের দাবিতে গন্ডাছড়া মহকুমার রইস্যাবাড়ি – গন্ডাছড়ার হাতিমাড়া এলাকায় সড়ক অবরোধে সামিল হয়েছেন সাতটি এলাকার জনজাতিরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। তাছাড়া, অবরোধের জেরে চরম ব্যাহত হয়েছে মহকুমার সাপ্তাহিক হাট বাজার। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ বাহিনী। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে হাতিমাড়ার রাস্তার বেহাল দশায় পরিনত হয়ে রয়েছে। বেহাল দশার কারণে মুমূর্ষ রোগীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়লেও অ্যাম্বুলেন্সে হাসপাতালে যাওয়ার মত কোন ব্যবস্থা নেই। কিছুদিন আগে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে। কিন্তু ঠিকেদাররা নিম্মমানের কাজ করছে বলে অভিযোগ। তাছাড়া, ওই এলাকায় পানীয় জলের সমস্যা দেখা গিয়েছে। তাই বাধ্য হয়ে আজ সকাল থেকে পথ অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল বন্ধ হয়ে পড়ে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক সহ পুলিশ বাহিনী। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন অতিসত্বর সমস্যা সমাধান করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন তারা।

Releated Posts

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় চিকিৎসা শিক্ষায় নতুন মাইলফলক, এজিএমসিতে আরও ১০০ এমবিবিএস আসন অনুমোদন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্টেম্বর: ত্রিপুরায় চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হল। আগরতলা সরকারি মেডিকেল কলেজের…

ByByReshmi Debnath Sep 21, 2026
Scroll to Top